• লিড নিউজ
  • জাতীয়

বিদ্যুৎ সচিব ফারজানা মমতাজকে সরিয়ে দিল সরকার

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্ক : বিদ্যুৎ বিভাগের সচিব পদে রদবদল এনেছে সরকার। ফারজানা মমতাজকে সরিয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মিরানা মাহরুখকে পদোন্নতি দিয়ে এ পদে বসানো হয়েছে।  

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ ১ শাখা থেকে এ বিষয়ে আলাদা দুটি প্রজ্ঞাপন জারি করা হয়।

এক প্রজ্ঞাপনে বিদ্যুৎ বিভাগের সচিব ফারজানা মমতাজকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। আরেক প্রজ্ঞাপনে মিরানা মাহরুখকে সচিব পদে পদোন্নতি দিয়ে বিদ্যুৎ বিভাগে পদায়নের কথা বলা হয়েছে।

দুটি প্রজ্ঞাপনেই বলা হয়েছে, ‘জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।’

বিসিএস ১৫তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা ফারজানা মমতাজ কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব থেকে পদোন্নতি পেয়ে ২০২৪ সালের ৬ অক্টোবর বিদ্যুৎ বিভাগের সচিব হয়েছিলেন।

মন্তব্য (০)





image

সারা দেশে লোডশেডিং নিয়ে যা জানালেন বিদ্যুৎ মন্ত্রী

নিউজ ডেস্কঃ কারিগরি ত্রুটির ও কয়লাসংকটের কারণে দুটি বড় বিদ্য...

image

‎অন্তর্বর্তী সরকারের সময় সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: স্বরাষ্...

নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, অন্তর...

image

প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মস...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল রাজধানীর শেরে...

image

‎তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করতে সম্ভ্যবতা জরিপ দ্রুত ...

নিউজ ডেস্কঃ তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করতে ‘খুব দ্...

image

‎বাংলাদেশের জনশক্তিকে দক্ষ করে গড়ে তুলতে আগ্রহী সুইজারল্য...

নিউজ ডেস্কঃ সুইজারল্যান্ড তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা কাজে লাগ...

  • company_logo