ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : ২০২৬-২৭ অর্থবছরের জন্য বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার নির্ধারণ করা হয়েছে ৩ লাখ কোটি টাকা। বিষয়টি নিশ্চিত করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
সোমবার (১৮ মে) রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় এই বরাদ্দ অনুমোদন দেওয়া হয়।
মন্ত্রী আমির খসরু মাহমুদ বলেন, এডিপিতে সরকারের নিজস্ব অর্থায়ন ধরা হয়েছে ১ লাখ ৯৯ হাজার কোটি টাকা। ঋণ সহায়তা বা বিদেশি অর্থায়ন ধরা হয়েছে ১ লাখ ১০ হাজার কোটি টাকা। প্রকল্পের অগ্রগতি ও স্বচ্ছতা নিশ্চিত করতে বিশেষভাবে নজর দেবে সরকার।
তিনি আরও বলেন, নির্বাচনি ইশতেহার ও বিভিন্ন পরিকল্পনার প্রতিফলন হবে বাজেটে। ভঙ্গুর অর্থনীতি থেকে কীভাবে ঘুরে দাঁড়াবো এ নিয়ে আগামী ৫ বছরের একটি পরিকল্পনা রয়েছে। এডিপি শুধু অবকাঠামোমূলক পরিকল্পনা নয় বরং সার্বিক উন্নয়নের লক্ষ্য।
অর্থমন্ত্রী বলেন, বিগত দিনের প্রকল্পগুলো আমরা রিভিউ করছি। যেগুলো বাস্তবায়ন করলে দেশের কল্যাণ হবে, সেগুলো বাস্তবায়ন করা হবে। নতুন প্রকল্পগুলো সময়মতো বাস্তবায়ন করা হবে।
নিউজ ডেস্কঃ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া এক ...
নিউজ ডেস্কঃ বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উ...
নিউজ ডেস্কঃ অসাম্প্রদায়িক চেতনা ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন সংস...
নিউজ ডেস্কঃ অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চ...
নিউজ ডেস্কঃ রাজধানীর উত্তরায় ব্যাংকে জমা দিতে যাওয়ার পথ...

মন্তব্য (০)