• লিড নিউজ
  • খেলাধুলা

বিসিবির অ্যাডহক কমিটি স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

  • Lead News
  • খেলাধুলা

ফাইল ছবি

নিউজ ডেস্ক : তামিম ইকবালের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করেছেন আমিনুল ইসলাম বুলবুলসহ ১১ জন সাবেক পরিচালক। রিটে বিসিবির নির্বাচিত কমিটি ভেঙে অ্যাডহক কমিটি করা কেন আইনগত কর্তৃত্ব বর্হিভূত হবে না তা জানতে চেয়ে রুল জারির আবেদনও জানানো হয়েছে।

বিচারপতি ফাতেমা নজীব এবং বিচারপতি এ এফ এম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই আবেদনের ওপর শুনানি হতে পারে।

রিটকারী অন্য উল্লেখযোগ্যদের মধ্যে আছেন ফারুক আহমেদ, আসিফ আকবর ও খালেদ মাসুদ পাইলট।

রিটের বিবাদীরা হলেন যুব ও ক্রীড়া সচিব, জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক, বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল, বিসিবির সচিব, বিসিবির প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হোসেন, সিআইডির অতিরিক্ত মহাপরিদর্শক সিবগাতুল্লাহ ও ইন্টার‌ন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

এর আগে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে ৭ এপ্রিল তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।

এই কমিটিতে অন্যদের মধ্যে আছেন দুই সাবেক ক্রিকেটার মিনহাজুল আবেদীন ও আতহার আলী খান, বিএনপি নেতা মির্জা আব্বাসের ছেলে মির্জা ইয়াসির আব্বাস, আমির খসরু মাহমুদের ছেলে ইসরাফিল খসরু, সালাহউদ্দিন আহমদের ছেলে ইব্রাহিম আহমদ ও প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের স্ত্রী রাশনা ইমাম।

এর অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে সাত আইনজীবী রিট করলে বিচারপতি রাজিক-আল-জলিল এবং বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ১১ মে সেটি খারিজ করে দেয়।

মন্তব্য (০)





image

জার্মানির ন্যায্য গোল বাতিল করে দিয়েছিলেন রেফারি!

স্পোর্টস ডেস্ক : বোস্টনে জার্মানি প্যারাগুয়ের কাছে হেরেছে পে...

image

জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

স্পোর্টস ডেস্ক: অবশেষে যোগ করা সময়ের ১১তম মিনিটে বাজল র...

image

ব্রাজিল-জাপান মুখোমুখি, পরিসংখ্যান কী বলছে?

স্পোর্টস ডেস্ক : ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের লড়াই শেষ। নকআউট পর্ব...

image

ব্রাজিল ম্যাচের আগে জাপানকে বড় দুঃসংবাদ দিলেন ‘মেসি’

স্পোর্টস ডেস্ক : সোমবার হিউস্টনে বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ ব্রাজিলের বিপ...

image

জর্ডানকে উড়িয়ে দিয়ে বেঞ্চের শক্তি দেখাল আর্জেন্টিনা

নিউজ ডেস্ক : গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা ক...

  • company_logo