• খেলাধুলা

পাকিস্তান দলে ফিরলেন বাবর আজম, বাদ পড়লেন আফ্রিদি

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : প্রথম টেস্টে হারের পর দ্বিতীয় টেস্টে বড় পরিবর্তন এনেছে পাকিস্তান। চোট কাটিয়ে মাঠে ফিরেছেন বাবর আজম। এদিকে দল থেকে বাদ পড়েছেন শাহিন আফ্রিদি।

প্রথম টেস্ট শুরুর ঠিক আগের দিন বাম হাঁটুতে চোট পান বাবর। এরপর প্রথম টেস্ট থেকে বাদ পড়তে হয় তাকে। তার জায়গায় ইমাম উল হক সুযোগের সদ্ব্যবহার করতে পারেননি খুব একটা। যার ফলে বাবর ফিরে আসেন দ্বিতীয় টেস্টে।

এদিকে নোমান আলি মিরপুর টেস্টে আলো ছড়াতে পারেননি। তাকে দ্বিতীয় টেস্টে বসিয়ে দিয়েছে পাকিস্তান। তার জায়গায় দলে ফিরেছেন সাজিদ খান।

শাহিন আফ্রিদিরও কপাল পুড়েছে। ২ ইনিংস মিলিয়ে ৫ উইকেট নিলেও তাকে দ্বিতীয় টেস্টে দলে রাখেনি পাকিস্তান। তার বদলে খুররম শেহজাদ ঢুকেছেন দলে।

পাকিস্তান একাদশ—
আজান ওয়াইস, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, আব্দুল্লাহ ফজল, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), সালমান আগা, খুররম শাহজাদ, সাজিদ খান, হাসান আলী ও মুহাম্মদ আব্বাস।

মন্তব্য (০)





image

জার্মানির ন্যায্য গোল বাতিল করে দিয়েছিলেন রেফারি!

স্পোর্টস ডেস্ক : বোস্টনে জার্মানি প্যারাগুয়ের কাছে হেরেছে পে...

image

জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

স্পোর্টস ডেস্ক: অবশেষে যোগ করা সময়ের ১১তম মিনিটে বাজল র...

image

ব্রাজিল-জাপান মুখোমুখি, পরিসংখ্যান কী বলছে?

স্পোর্টস ডেস্ক : ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের লড়াই শেষ। নকআউট পর্ব...

image

ব্রাজিল ম্যাচের আগে জাপানকে বড় দুঃসংবাদ দিলেন ‘মেসি’

স্পোর্টস ডেস্ক : সোমবার হিউস্টনে বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ ব্রাজিলের বিপ...

image

জর্ডানকে উড়িয়ে দিয়ে বেঞ্চের শক্তি দেখাল আর্জেন্টিনা

নিউজ ডেস্ক : গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা ক...

  • company_logo