ছবিঃ সিএনআই
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর রাণীনগরে উপজেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় ত্রৈ-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্প স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহযোগিতা এবং জেলা প্রশাসকের নির্দেশনা মোতাবেক উপজেলা প্রশাসন এই সভার আয়োজন করে। সভায় উপজেলার আটটি ইউনিয়ন পরিষদের হিসাব সহকারি কাম কম্পিউটার অপারেটররা অংশগ্রহণ করে। সভা শেষে অংশগ্রহণকারীদের মাঝে গ্রাম আদালতের মামলার ফরম, ফরম্যাট ও রেজিস্ট্রার প্রদান করা হয়। এছাড়া সভায় গ্রাম আদালতের উপজেলা কো-অডিনেটর যবনিকা রাণীসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান গ্রাম আদালতের গুরুত্ব তুলে ধরে বলেন গ্রাম আদালত সরকারের একটি শক্তিশালী আদালত। এই আদালতের মাধ্যমে ছোট ছোট বিষয়ের পারিবারিক কোন্দলগুলো শান্তিপূর্ণ সমাধান করা হলে কাউকে অহেতুক আদালতে গিয়ে হয়রানীর শিকার হতে হয় না। তাই প্রতিটি এলাকার প্রত্যন্ত অঞ্চলের মানুষদের কাছে গ্রাম আদালতের সুফল ও বিচার পাওয়ার বিষয়গুলো সহজে তুলে ধরার কোন বিকল্প নেই বলে তিনি মন্তব্য করে। আগামীতে গ্রাম আদালতের কার্যক্রমকে আরো শক্তিশালী করতে অংশীজনদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান এই কর্মকর্তা।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ভুটভু...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরব...
মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায়...
কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার শহরের বাস টার্মিনাল এলাকার &q...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: গ্রেফতারকৃত টাঙ্গাইলের ক...

মন্তব্য (০)