ছবিঃ সিএনআই
মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সাটুরিয়ায় এলাকায় ২০২৫-২০২৬ বোরো মৌসুমে স্থাপিত প্রদর্শনী প্লটে চাষকৃত ব্রি ১০২ জাতের ধান কাটার উৎসব ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুরের মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া এলাকায় ধান কাটার উৎসব ও মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো: আব্দুর রহিম।
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি), গাজীপুরের ফলিত গবেষণা বিভাগের আয়োজনে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা অঞ্চল এর অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) গোলাম মোস্তফা খান, প্রকল্প পরিচালক ঢাকা অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প মো: কাইয়ুম চৌধুরী, মানিকগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শাহজাহান সিরাজ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রি, গাজীপুরের ফলিত গবেষণা বিভাগের চিফ সায়েন্টিফিক অফিসার ও বিভাগীয় প্রধান ড. মোঃ হুমায়ুন কবীর।
পার্টনার প্রকল্প ও ব্রি অঙ্গ এর অর্থায়নে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় কৃষকদের উচ্চ ফলনশীল এই ধানের জাত সম্পর্কে অবহিত করা হয়। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা প্রদান করে সাটুরিয়া উপজেলা কৃষি অফিস।
এ ছাড়া উপজেলা কৃষি কর্মকর্তা মোছা: তানিয়া তাবাসসুম, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এর সিনিয়র সাইন্টিফিক অফিসার মোসাম্মদ শামসুন্নাহারসহ মাঠ দিবসে এলাকার বিপুল সংখ্যক কৃষক ও কৃষি সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেয়।
জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলায় ডিলার...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের বিচারিক আদালতে ঘু...
মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জ জেলার পর্যটনশিল্পের বিকাশ, পর...

মন্তব্য (০)