• সমগ্র বাংলা

লালমনিরহাটের ‎হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে যুবকের মৃত্য

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

লালমনিরহাট প্রতিনিধি: ‎লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তে মো. খাদেমুল নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। স্থানীয়দের দাবি, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ছররা গুলিতে বৃহস্পতিবার গভীর রাতে তিনি আহত হন। পরে গুরুতর অবস্থায় তাকে রংপুরের একটি ক্লিনিকে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত খাদেমুল উপজেলার উত্তর আমঝোল গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানান, সীমান্তের কাঁটাতারের কাছে গেলে ভারতের পাগলীমারি ক্যাম্পের টহল দল গুলি চালায় এবং এতে খাদেমুলের মুখ, বুক ও মাথায় আঘাত লাগে।
‎অন্যদিকে বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলছে, প্রাথমিকভাবে বিএসএফ বিষয়টি তদন্তের আশ্বাস দিলেও পরে সম্পৃক্ততা অস্বীকার করেছে। বিএসএফের দাবি, ওই রাতে তাদের কোনো সদস্য গুলি চালায়নি এবং অস্ত্র পরীক্ষা করেও ফায়ারের আলামত মেলেনি।


‎ এ বিষয়ে লালমনিরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ স্পষ্ট হবে। একই সঙ্গে দুই বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের কার্যক্রমও প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য (০)





image

চাঁপাইনবাবগঞ্জে ভুটভুটির -মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুব...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ভুটভু...

image

সোনারগাঁয়ে ঈদগাঁয়ের জায়গা দখলের প্রতিবাদে ১২ গ্রামের মানব...

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরব...

image

মা‌নিকগ‌ঞ্জে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায়...

image

কক্সবাজারে আবাসিক হেটেল থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উ...

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার শহরের বাস টার্মিনাল এলাকার &q...

image

গোপালপুরে কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে সিপিবির মা...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: গ্রেফতারকৃত টাঙ্গাইলের ক...

  • company_logo