ছবিঃ সিএনআই
বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শার নাভারণ সরকারি খাদ্য গুদামে মৌসুমী বোরো ধান ক্রয়ের উদ্বোধন করা হয়েছে। উপজেলায় এ বছরে সরকারি ভাবে ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ হাজার ৫ শ' ৪৪ মেট্রিক টন। এছাড়া ৮ হাজার ৭শ' ৭ মে. টন চাল এবং ৫৪ মে.টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০ টার সময় উপজেলার নাভারণ খাদ্য গুদাম চত্বরে ধান-চাল ক্রয়ের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা খাদ্য কর্মকর্তা সানিয়া আক্তার, কৃষি কর্মকর্তা দিপক কুমার, গুদাম কর্মকর্তা মিয়ারাজ হুসাইনসহ কৃষক ও চাল ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। কৃষকের কাছ থেকে ধান ক্রয়ের শেষ দিন আগামী ৩১ আগস্ট। এবার প্রতি কেজি ধানের মূল্য ধরা হয়েছে ৩৬ টাকা।
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ জাতীয় কবি কা...
নিউজ ডেস্কঃ রাজধানীতে অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল,...
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ এক সময় গ্রামবাংলার জনপ্রিয় খাদ্যশস্য ছি...
পাবনা প্রতিনিধিঃ প্রায় শতাধিক রেজিষ্ট্রেশনকৃত খেলোয়াড়দে...
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আ...

মন্তব্য (০)