• লিড নিউজ
  • জাতীয়

বাংলাদেশকে জ্বালানি সহযোগিতা বাড়াতে ওয়াশিংটনের অঙ্গীকার পুনর্ব্যক্ত মার্কিন রাষ্ট্রদূতের

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি ও অবকাঠামোগত চাহিদা পূরণে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় জ্বালানি সংস্থাগুলোর সঙ্গে জ্বালানি সহযোগিতা সম্প্রসারণে ওয়াশিংটনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। বুধবার ঢাকাস্থ মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

‎এতে জানানো হয়, রাষ্ট্রদূত বাংলাদেশের জ্বালানি খাতে চলমান সহযোগিতা নিয়ে আলোচনা করতে শেভরনের প্রেসিডেন্ট হাভিয়ের লা রোজার সঙ্গে সাক্ষাৎ করেছেন।

‎শেভরন বর্তমানে বাংলাদেশের প্রায় ৬০ শতাংশ প্রাকৃতিক গ্যাস সরবরাহ করে, যা সারাদেশে বাড়িঘর, শিল্প এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে বিদ্যুৎ সরবরাহে সহায়তা করে।

‎মার্কিন রাষ্ট্রদূত এক্সেলারেট এনার্জির প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিভেন কোবোসের সঙ্গেও যুক্তরাষ্ট্রের উদ্ভাবন এবং সম্প্রসারিত এলএনজি ও জ্বালানি অবকাঠামোর মাধ্যমে বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটানোর বিষয়ে আলোচনা করেন।

‎এই আলোচনার মূল লক্ষ্য হলো পরিবার ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে আরও পরিচ্ছন্ন ও নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহ করা।

‎ক্রিস্টেনসেন সম্প্রতি ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত সিলেক্টইউএসএ ইনভেস্টমেন্ট সামিটে ২৫ বাংলাদেশি ব্যবসায়ী নেতার একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

‎এদিকে, মার্কিন সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চ সম্প্রতি বাংলাদেশ সফর করেছেন এবং সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী নেতা, বিভিন্ন কোম্পানি ও শ্রমিক সংগঠনের সঙ্গে বৈঠক করেছেন।

‎বাজার প্রবেশাধিকার উন্নত করা, বিনিয়োগ বাধা অপসারণ এবং বাণিজ্যিক সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ পারস্পরিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নের মাধ্যমে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদার করার উপায় নিয়ে উভয় পক্ষ আলোচনা করেছে।

মন্তব্য (০)





image

বিরোধী দলীয় এমপিদের আসনে প্রধানমন্ত্রীর তহবিল থে‌কে ২০ কো...

নিউজ ডেস্ক : বিরোধীদলীয় সংসদ সদস্যদের আসনগুলোতে মসজিদ, গোরস্থান ও ঈদগাহে...

image

যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: প্র...

নিউজ ডেস্ক : যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলে জা...

image

বিরোধী দলে থেকে কানাকড়িও পাইনি, জেলে গেছি পাঁচবার: স্পিকার

নিউজ ডেস্ক : দীর্ঘ ৪০ বছরের সংসদীয় জীবনে বিরোধী দলের সদস্য হিসেবে দায়িত্...

image

বিদ্যুতের জন্য সারা দেশে হাহাকার, আরও বাড়ার শঙ্কা

নিউজ ডেস্ক : তীব্র দাবদাহের মধ্যে বিদ্যুৎ উৎপাদন ঘাটতি ও চাহিদা বৃদ্ধির ...

image

ইউনিয়ন পর্যায়ে প্রসারিত হচ্ছে ‘দুর্নীতি প্রতিরোধ কমিটি’

নিউজ ডেস্ক : দুর্নীতিবিরোধী সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ জোরদারে ...

  • company_logo