• সমগ্র বাংলা

বেনাপোলে এসএসসি পরীক্ষার্থীকে ইভটিজিং অভিযোগে কিশোর গ্যাংয়ের ৪ সদস্য গ্রেপ্তার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বেনাপোল বেনাপোল : যশোরের বেনাপোলে এসএসসি পরীক্ষার্থীদের ইভটিজিং ও মারধরের অভিযোগে কিশোর গ্যাংয়ের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় আহত এক পরীক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (১৩ মে) সকালে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আটক চারজন হলেন- ভবেরবেড় গ্রামের সাগর হোসেনের ছেলে তামিম (১৭), ইব্রাহিমের ছেলে শাওন (১৭), কাগমারী গ্রামের হারুনের ছেলে জুয়েল (১৫) এবং কাদেরের ছেলে ইফাদ হোসেন (১৭)।

পুলিশ জানায়, মঙ্গলবার (১২ মে) বিকেলে বেনাপোল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে এসএসসি পরীক্ষা শেষে কয়েকজন ছাত্র-ছাত্রী কেন্দ্রের পাশের বেনাপোল রেলস্টেশন ওভারব্রিজ এলাকায় ঘুরতে যায়। এ সময় স্থানীয় কয়েকজন কিশোর গ্যাং সদস্য তাদের উত্ত্যক্ত করতে শুরু করে। শিক্ষার্থীরা প্রতিবাদ করলে তাদের মারধর করা হয়। এতে এক শিক্ষার্থী গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহত শিক্ষার্থীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

বেনাপোল পোর্টথানার ওসি আশরাফ হোসেন বলেন, ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

মন্তব্য (০)





image

নজরুল বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদে সেমিনার অনুষ...

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ জাতীয় কবি কা...

image

‎ঢাকায় বিদেশি পিস্তল-ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি ধরা

নিউজ ডেস্কঃ রাজধানীতে অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল,...

image

ঠাকুরগাঁওয়ে বিলুপ্তির পথে কাউন চাষ

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ এক সময় গ্রামবাংলার জনপ্রিয় খাদ্যশস্য ছি...

image

চাটমোহর প্রিমিয়ার লীগ (সিপিএল)-২৬ এর খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত

পাবনা প্রতিনিধিঃ প্রায় শতাধিক রেজিষ্ট্রেশনকৃত খেলোয়াড়দে...

image

লালমনিরহাটের ‎হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে যুবকের ...

লালমনিরহাট প্রতিনিধি: ‎লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আ...

  • company_logo