• সমগ্র বাংলা

সোনারগাঁয়ে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: জরিমানা ৫০,০০০ টাকা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা  বাজার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক অভিযান পরিচালনা করা হয়েছে।

অদ্য বুধবার (১৩ মে ২০২৬) দুপুর ১২টার দিকে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব প্রদান করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলার সহকারী পরিচালক জনাব হৃদয় রঞ্জন বনিক। মোগরাপাড়া চৌরাস্তা বাজার সংলগ্ন  হাবিবপুর এলাকায় অবস্থিত  বিভিন্ন কারখানা ও  ফার্মেসিতে  অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে আদি মিষ্টি ভুবন নামক উৎপাদন কারখানায় অবৈধ প্রক্রিয়ায় নোংড়া পরিবেশে মিষ্টি উৎপাদন, মিষ্টিতে ক্যামিকেল রং মিশ্রণ ও বিভিন্ন পোকার মিশ্রণের চিত্র পাওয়া যায়।

উক্ত প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ২০,০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।  অভিযানে ভাই ভাই পোল্ট্রি ফিড ও মেডিসিন কর্ণার নামক প্রতিষ্ঠানের ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ভ্যাকসিন সহ বিভিন্ন   ঔষধ পাওয়া যায়।  ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী উক্ত প্রতিষ্ঠানকে ৩০,০০০ টাকা জরিমানা আরোপ  ও আদায় করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, ভোক্তাদের স্বাস্থ্য ও অধিকার সুরক্ষায় বাজার তদারকি জোরদার করা হয়েছে। ভবিষ্যতে কোনো প্রতিষ্ঠান এ ধরনের অনিয়মে জড়িত হলে তাদের বিরুদ্ধে আরও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়েছে। অভিযানে সার্বিক সহযোগিতা করেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইনের উপপরিদর্শক জানাব আনোয়ারের নেতৃত্বে  একটি চৌকস টিম  এবং নারায়ণগঞ্জ জেলা কৃষি বিপণন কর্মকর্তার প্রতিনিধি। এ সময় স্থানীয় গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন। 

জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

চাঁপাইনবাবগঞ্জে ভুটভুটির -মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুব...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ভুটভু...

image

সোনারগাঁয়ে ঈদগাঁয়ের জায়গা দখলের প্রতিবাদে ১২ গ্রামের মানব...

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরব...

image

মা‌নিকগ‌ঞ্জে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায়...

image

কক্সবাজারে আবাসিক হেটেল থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উ...

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার শহরের বাস টার্মিনাল এলাকার &q...

image

গোপালপুরে কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে সিপিবির মা...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: গ্রেফতারকৃত টাঙ্গাইলের ক...

  • company_logo