প্রতীকী ছবি
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত কৃষকের নাম রব্বান আলী ( ৬০)।
নিহত রব্বান আলী উপজেলার মূলগ্রাম ইউনিয়নের সাহাপুর গ্রামের মৃত আক্কেল প্রামানিকের ছেলে।
বুধবার (১৩ মে) দুপুর আড়াইটার দিকে ওই এলাকার মহেশপুর মাঠে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সুত্রে জানা গেছে, নিহত রব্বান আলী এদিন সকাল ১১ টার দিকে মহেশপুর গ্রামের বিলে পাটের জমিতে আগাছা পরিস্কার করতে যায়। এরপর দুপুরে আকস্মিক কালবৈশাখী ঝরসহ বজ্রপাত শুরু হয়। এমন সময় সে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলে পথিমধ্যে বজ্রপাতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও ওই ইউনিয়নের প্রশাসক সোহেল রানা।
নিউজ ডেস্কঃ কক্সবাজারসহ দেশের কয়েকটি অঞ্চলে মৃদু ভূমিকম্প অন...
বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা থানায় নবাগত অফিসার ইনচার্জ ...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে বিস্ফোরক আইনে দায়ের করা মাম...
নড়াইল প্রতিনিধিঃ নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আ...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: গ্রামীণ জনগ...

মন্তব্য (০)