• সমগ্র বাংলা

পাবনা পৌরসভায় ক্যাপিটাল ইনভেস্টমেন্ট প্ল্যান শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : বিশ্ব ব্যাংকের সহায়তায় ও ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা (সিডিপি) এর আওতায় পাবনা পৌরসভায় ক্যাপিটাল ইনভেস্টমেন্ট প্ল্যান শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

এলজিইডি কর্তৃক বাস্তবায়নাধীন রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (আরইউটিডিপি) এর আওতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

বুধবার (১৩ মে) সকালে পাবনা পৌরসভা কার্যালয়ে অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন পৌরসভার প্রশাসক মো. মনিরুজ্জামান। প্রধান অতিথি ছিলেন এলজিইডির সহকারী প্রকৌশলী মোশারফ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে কর্মশালায় বক্তব্য দেন, পাবনা জেলা আইনজীবি সমিতির সভাপতি অ্যাডভোকেট মাসুদ খন্দকার, এলজিইডির পরিবেশবিদ ও টিম লিডার আহসান ইমাম, নগর পরিকল্পনাবিদ তামান্না সালাম, সামাজিক ব্যবস্থাপনা বিশেষজ্ঞ এমটিএস মেহমুদ, হাসিবুল হক, পরিবেশবিদ মাহমুদা খাতুন।

কর্মশালায় জানানো হয়, দেশের দক্ষিণ-পূর্ব অঞ্চলের পৌরসভা গুলোকে উত্তর-পশ্চিম অঞ্চলের পৌরসভার সঙ্গে সংযুক্ত করার মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি সম্প্রসারণ, গ্রামীণ নগর এলাকার মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদার এবং জলবায়ু সহনশীল নগর ব্যবস্থাপনা গড়ে তোলাই এ প্রকল্পের মূল উদ্দেশ্য। প্রথম পর্যায়ে প্রকল্পটি ৮১টি পৌরসভা এবং ৬টি সিটি কর্পোরেশনে বাস্তবায়িত হবে, যা ৩৬টি জেলাকে অন্তর্ভুক্ত করেছে। এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে প্রায় দুই দশমিক এক কোটি মানুষ উপকৃত হবেন, যার অর্ধেকই নারী।

কর্মশালায় আরো জানানো হয়, প্রকল্পের আওতায় রাস্তা ও ফুটপাত, সড়ক বাতি উন্নয়ন, ড্রেন নির্মাণ, পাবলিক টয়লেট, বাজার ও বাস টার্মিনাল উন্নয়ন, বর্জ ডাম্পিং স্টেশন, সুপার মার্কেট, ব্রিজ ও কালভার্ট, পৌর ভবন নির্মাণসহ আধুনিক নগর সেবার বিভিন্ন দিক উন্নয়ন করা হবে। বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়নাধীন এই প্রকল্প সামাজিক ও পরিবেশগত দিক বিবেচনা করে এবং নারীর অংশগ্রহণ নিশ্চিত করে পরিচালিত হবে।  

কর্মশালায় পৌরসভার সহকারী প্রকৌশলী ওবায়দুল হক, সাবেক কাউন্সিলর শহিদুল ইসলাম লালু, যুবদল নেতা তসলিম হাসান খান সুইটসহ নারী নেত্রী, পৌরসভার কর্মকর্তা, টিএলসিসির সদস্যরা উপস্থিত ছিলেন। 

কর্মশালাটি সমন্বয় করেন পাবনা পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. শাহীনুজ্জামান।

মন্তব্য (০)





image

নারায়ণগঞ্জের ফতুল্লায় ক্যাবল অপারেটর ব্যবসায়ীকে কুপিয়ে হ...

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লার চাঁনমারী এলাকায়...

image

যশোরের শার্শায় সরকারি ভাবে বোরো ধান ও চাল ক্রয়ের উদ্বোধন

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শার নাভারণ সরকারি খাদ্য গুদাম...

image

ঠাকুরগাঁওয়ে ভুট্টা ক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার, আটক-১

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের একটি ভুট্টা ক্ষেত থেকে লাম...

image

সড়কের বেহাল দশায় থমকে গেছে চরাঞ্চলের কৃষি, দুর্ভোগে জনজীবন

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

রাণীনগরে ত্রৈ-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর রাণীনগরে উপজেলা পর্যায়ে গ্রাম আ...

  • company_logo