• সমগ্র বাংলা

ঠাকুরগাঁওয়ে কুরবানী ঈদ সামনে রেখে ব্যস্ত খামারিরা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ আসন্ন কুরবানী ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন ঠাকুরগাঁওয়ের গরু খামারিরা। জেলার বিভিন্ন খামারে এখন চলছে গরুর পরিচর্যা, খাবার সরবরাহ ও বাজারজাতকরণের প্রস্তুতি। খামারিরা জানান, কয়েক মাস ধরে অধিক যত্নে গরু মোটাতাজা করা হয়েছে ঈদ বাজারকে কেন্দ্র করে।

খামার মালিকরা আশা করছেন, এবার ভালো দামে গরু বিক্রি করতে পারবেন। তবে পশুখাদ্যের দাম বৃদ্ধি ও চিকিৎসা ব্যয়ের কারণে কিছুটা দুশ্চিন্তাও রয়েছে তাদের মাঝে। তবুও লাভের আশায় দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন তারা।

এদিকে স্থানীয় বাজার গুলোতেও ধীরে ধীরে বাড়ছে কুরবানীর পশুর চাহিদা।

লিমন এগ্রো ফার্ম মোঃ আব্দুর রাজ্জাক এবং বিসমিল্লাহ্ এগ্রো ফার্ম মোঃ রফিকুল ইসলাম বলেন  গেল কয়েক বছর ভারত থেকে গরু না আসায় খামারিরা ঘুরে দাড়িয়েছে। একইসাথে খামার ও কৃষকরা যেনো লাভবান হয় সে বিষয়েও নানা পরামর্শ দেয়া হচ্ছে। 

এবিষয়ে ঠাকুরগাঁও জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য বিভাগ মোঃ সাইদুর রহমান জানিয়েছে, জেলার পাঁচটি উপজেলায় সাড়ে চার হাজার খামার রয়েছে। ঈদকে সামনে রেখে ব্যক্তিগত ও বাণিজ্যিকভাবে এক লাখের বেশি পশু লালন পালন করা হচ্ছে। আর এসব পশু জেলার ছোট-বড় ২৪ টি হাটে কেনাবেচা হবে।

মন্তব্য (০)





image

নারায়ণগঞ্জের ফতুল্লায় ক্যাবল অপারেটর ব্যবসায়ীকে কুপিয়ে হ...

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লার চাঁনমারী এলাকায়...

image

যশোরের শার্শায় সরকারি ভাবে বোরো ধান ও চাল ক্রয়ের উদ্বোধন

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শার নাভারণ সরকারি খাদ্য গুদাম...

image

ঠাকুরগাঁওয়ে ভুট্টা ক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার, আটক-১

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের একটি ভুট্টা ক্ষেত থেকে লাম...

image

সড়কের বেহাল দশায় থমকে গেছে চরাঞ্চলের কৃষি, দুর্ভোগে জনজীবন

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

রাণীনগরে ত্রৈ-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর রাণীনগরে উপজেলা পর্যায়ে গ্রাম আ...

  • company_logo