• সমগ্র বাংলা

রাণীনগরে বিদ্যালয় ভবনের উদ্বোধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের কনৌজ আদর্শ উচ্চ বিদ্যালয়ের নব-নির্মিত ৪তলা ভিত বিশিষ্ট ১তলা একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এবং ফলক উন্মেচন শেষে ভবনের শুভ উদ্বোধন করেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের এমপি আলহাজ্ব শেখ মো: রেজাউল ইসলাম রেজু। পরে বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিক এক আলোচনা সভায় অংশগ্রহণ করেন তিনি।

বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন, থানার ওসি মো. জাকারিয়া মন্ডল, উপজেলা বিএনপির সহ-সভাপতি একেএম জাকির হোসেন, সাধারণ সম্পাদক মোসারব হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক নয়ন খান লুলু, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি প্রমুখ। এই একাডেমিক ভবন উদ্বোধনের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরা দীর্ঘদিনের শ্রেণিকক্ষ সংকট থেকে মুক্ত হলো। আধুনিক সুবিধা সম্পন্ন ভবনটি উপহার দেওয়ায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়রা সংশ্লিষ্টদের প্রতি বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেছে।  

এসময় প্রধান অতিথি বলেন বিগত সরকারের আমলে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। সেই ধ্বংস হওয়া শিক্ষা ব্যবস্থাকে পুনরায় মেধা নির্ভর সুস্থ্য ধারায় ফিরিয়ে আনতে বর্তমান সরকার বদ্ধ পরিকর। তাই এই আসনের যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণিকক্ষের সংকট রয়েছে সেই সকল বিদ্যালয়গুলোতে ধারাবাহিক ভাবে নতুন নতুন একাডেমিক ভবন নির্মাণ করা হবে। যেহেতু বিদ্যালয়গুলোতে শিক্ষা ভবনের কোন অভাব থাকছে না সেহেতু বিদ্যালয় চলাকালীন সময়ে শিক্ষকদের যত্নসহকারে পুরো সময় শ্রেণিকক্ষে পাঠদান করার অনুরোধ জানান তিনি। আগের দিনের শিক্ষকদের অর্থের প্রয়োজন ছিলো না তাদের প্রয়োজন ছিলো ভবিষ্যৎ প্রজন্মকে নৈতিকতার প্রকৃত শিক্ষায় শিক্ষিত করা। তাই তারা শিক্ষার্থীদের মাঝে প্রকৃত শিক্ষা প্রদানের চেস্টা করে গেছেন। তখনকার শিক্ষকদের কাছে শিক্ষকতা পেশা ছিলো মহান পেশা। তাই আগামীতে স্বশিক্ষায় শিক্ষিত একটি জাতি পেতে হলে প্রথমে শিক্ষকদের মানবিক হয়ে পাঠ্যবইয়ের বাহিরে এসে একজন নিরাপদ মানুষ হিসেবে একজন শিক্ষার্থীকের বিনির্মাণের কাজ করার আহ্বান জানান প্রধান অতিথি।

মন্তব্য (০)





image

নারায়ণগঞ্জের ফতুল্লায় ক্যাবল অপারেটর ব্যবসায়ীকে কুপিয়ে হ...

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লার চাঁনমারী এলাকায়...

image

যশোরের শার্শায় সরকারি ভাবে বোরো ধান ও চাল ক্রয়ের উদ্বোধন

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শার নাভারণ সরকারি খাদ্য গুদাম...

image

ঠাকুরগাঁওয়ে ভুট্টা ক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার, আটক-১

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের একটি ভুট্টা ক্ষেত থেকে লাম...

image

সড়কের বেহাল দশায় থমকে গেছে চরাঞ্চলের কৃষি, দুর্ভোগে জনজীবন

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

রাণীনগরে ত্রৈ-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর রাণীনগরে উপজেলা পর্যায়ে গ্রাম আ...

  • company_logo