• লিড নিউজ
  • জাতীয়

সীমান্তে ভারতের কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করতে হলে ভারতের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে সীমান্ত দিয়ে যেন কোনো ধরনের ‘পুশইন’ না হয়, সে বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

মঙ্গলবার (১২ মে) সচিবালয়ে পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, কুরবানির পশুরহাটের নিরাপত্তা ও সার্বিক প্রস্তুতি বিষয়ক সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

কাঁটাতারের বেড়া নিয়ে বাংলাদেশে কোনো প্রভাব পড়বে কিনা- সাংবাদিকরা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সার্বভৌমত্ব নিয়ে আমরা দুই দেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখি। কোন দেশের অঙ্গরাজ্যের একটা নির্বাচন হল তার ফলাফল কি হলো তার একটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার। এখানে কাঁটাতারের বেড়া যদি ভারতীয় সীমানার মধ্যে নো ম্যান ল্যান্ডস বজায় রেখে দিতে চায়, সেটা এটা কূটনৈতিকভাবে আলোচনা হবে। কিন্তু সেটা তো ভারত সরকারের পক্ষ থেকে আমরা প্র্যাকটিক্যালি দেখিনি। তাদের কেন্দ্র সরকারের পক্ষ থেকে জানাতে হবে তারপর সেটি কূটনৈতিকভাবে আলোচনা হবে।

ভারতের অঙ্গরাজ্যের নির্বাচন বা অভ্যন্তরীণ বিষয় নিয়ে বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক প্রভাব পড়ার শঙ্কা নাকচ করে দিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ সার্বভৌম সমতার ভিত্তিতে বন্ধুপ্রতিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক বজায় রাখে। সীমান্ত দিয়ে কোনো প্রকার অবৈধ অনুপ্রবেশ বা ‘পুশইন’ রোধে বিজিবি সর্বদা জাগ্রত রয়েছে।

ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধ এবং মহাসড়কের গর্তগুলো দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে বলা হয়েছে। ফেরি ও লঞ্চে যাত্রী ও পশু পরিবহনে হেনস্তা বন্ধে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন, সরকারের গৃহীত এসব পদক্ষেপের ফলে দেশবাসী অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল আজহা উদযাপন করতে পারবেন।

মন্তব্য (০)





image

মিঠাপানির মাছ উৎপাদনে বিশ্ববিদ্যালয় লেক হতে পারে নতুন দৃষ...

নিজস্ব প্রতিবেদকঃ মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী মোহাম...

image

ভূমিসেবা মেলা ২০২৬ উপলক্ষে হাবীবুল্লাহ্ বাহার কলেজে অনুষ্...

নিজস্ব প্রতিবেদকঃ ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে এবং ভূমিসেবা মেল...

image

‎ঢাকাকে বিশ্বের এক নম্বর শহরে বাস্তবায়ন করা সম্ভব: দক্ষিণ...

নিউজ ডেস্কঃ ঢাকা সিটিকে বিশ্বের এক নম্বর শহর হিসেবে গড়ে তোলা...

image

‎শাপলা চত্বর হত্যাকাণ্ড: দিপু মনিসহ তিনজনকে গ্রেপ্তার, পর...

নিউজ ডেস্কঃ শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় আসামি হিসেব...

image

‎চোখ ভেদ করে মাথায় ঢোকে সন্ত্রাসীদের গুলি, মারা গেল ছোট্ট...

নিউজ ডেস্কঃ চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামীর রউফাবাদ ...

  • company_logo