• সমগ্র বাংলা

জামালপুরে হাম-রুবেলা চিকিৎসা কার্যক্রম বাস্তবায়ন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এন্ড হসপিটালের উদ্যোগে বর্তমান হামের প্রাদুর্ভাব চিকিৎসা ও সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জামালপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ মনিরুজ্জামান খান।

অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক ও বাংলারচিঠি ডটকমের সম্পাদক জাহাঙ্গীর সেলিম।

এতে বিশেষজ্ঞ আলোচনায় অংশ নেন হোমিওপ্যাথিক কলেজের সহযোগী অধ্যাপক আতিকুল ইসলাম, সহকারী অধ্যাপক মো. জিল্লুর রহমান, সহকারূ অধ্যাপক নিহার সুলতানা, মেডিকেল অফিসার সুলতান আহমেদ প্রমুখ।

সভায় হামের কারণ, লক্ষণ ও জটিলতা, বর্তমান প্রাদুর্ভাব ও করণীয়, প্রতিরোধ ও জনসচেতনতা শিশু ও প্রাপ্তবয়স্কদের সুরক্ষা, হোমিওপ্যাথিক চিকিৎসার ভূমিকাসহ পরিস্কার, পরিচ্ছন্নতা, পুষ্টি, ডেঙ্গু সচেতনতা বিষয়ে আলোচনা করা হয়।

 হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হামের চিকিৎসা সেবায় এদিন ১৫০ জন শিশুকে ওষুধ সেবন করানো হয়।

মন্তব্য (০)





image

আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ পেলেন JSTU এর সহকারী...

১

জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...

image

চাটমোহরে সার লুট: ফেরত ২৯০ বস্তা, গ্রেপ্তার আরও ১

২

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর ‍উপজেলার ছাইকোলায় ডিলার...

image

জামালপুর সীমান্তে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ: ৩০ ঘণ্টা ধরে শূ...

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...

image

চাঁপাইনবাবগঞ্জে আদালতে ঘুষ ও হয়রানীর অভিযোগ পেশকারের বিরু...

৪

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের বিচারিক আদালতে ঘু...

image

মা‌নিকগ‌ঞ্জের পর্যটন বিকাশে নতুন পরিকল্পনা, সাটু‌রিয়ায় স্...

৫

মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জ জেলার পর্যটনশিল্পের বিকাশ, পর...

  • company_logo