• সমগ্র বাংলা

সিদ্ধিরগঞ্জে লেকের পানিতে নেমে দুই মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১২ মে) ভোর ৬টার দিকে লেক থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। সোমবার দুপুরে মাদ্রাসার পরীক্ষা শেষে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলে ডিএনডি লেকে গোসল করতে নেমে তারা নিখোঁজ হয়।

নিহত মনিরুল (১৫) ও শুভ (১৫) গুদনাইল বাগপাড়া আলিম মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

মাদ্রাসার অধ্যক্ষ খলিলুর রহমান জানান, সোমবার দুপুর ১টায় পরীক্ষা শেষে দুই ছাত্র নিজ নিজ বাসায় ফিরে যায়। পরে দুপুরে তারা গোদনাইল নয়াপাড়া এলাকার ডিএনডি খালে গোসল করতে নামে। এরপর তারা আর বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা রাতভর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। মঙ্গলবার সকালে স্থানীয়রা খালের পানিতে তাদের লাশ ভাসতে দেখে পরিবারে খবর দেয়।

মন্তব্য (০)





image

আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ পেলেন JSTU এর সহকারী...

১

জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...

image

চাটমোহরে সার লুট: ফেরত ২৯০ বস্তা, গ্রেপ্তার আরও ১

২

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর ‍উপজেলার ছাইকোলায় ডিলার...

image

জামালপুর সীমান্তে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ: ৩০ ঘণ্টা ধরে শূ...

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...

image

চাঁপাইনবাবগঞ্জে আদালতে ঘুষ ও হয়রানীর অভিযোগ পেশকারের বিরু...

৪

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের বিচারিক আদালতে ঘু...

image

মা‌নিকগ‌ঞ্জের পর্যটন বিকাশে নতুন পরিকল্পনা, সাটু‌রিয়ায় স্...

৫

মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জ জেলার পর্যটনশিল্পের বিকাশ, পর...

  • company_logo