• সমগ্র বাংলা

উলিপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রোববার (১০ মে) সকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের পোদ্দারের মোড় এলাকায় ২ কিলোমিটার খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.টি.এম আরিফ। খাল খননের ব্যয় ধরা হয়েছে ৫১ লাখ ৫৩ হাজার ৯শ ৯৫ টাকা।

‎উপজেলা প্রশাসনের বাস্তবায়নে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) এস.এম মেহেদী হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফিজানুর রহমান, উপজেলা বিএনপির সদস্য সচিব হায়দার আলী মিয়া, পৌর বিএনপির আহবায়ক নুর মোহাম্মদ, জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক আবু জাফর সোহেল রানা, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক জিএস ফিরোজ কবির কাজল, উপজেলা যুবদলের আহবায়ক তৌফিকুর রহমান লাভলু, যুগ্ম আহবায়ক একরামুল সরকার বাবু, সদস্য সচিব সামিউল ইসলাম শামিম, পৌর যুবদলের আহবায়ক আলমগীর হোসেন, উপজেলা কৃষকদলের আহ্বায়ক আব্দুর রহমান রাজু প্রমুখ।

‎এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের সাধারন সম্পাদক তৌহিদুল ইসলাম, জামায়াত নেতা আব্দুল জলিল প্রমুখ।

‎এ সময় তারা বলেন, খাল পুনঃখননের কারনে বর্ষা মৌসুমে জলাবদ্ধতার সমস্যা অনেকাংশে কমে আসবে এবং কৃষিকাজে ইতিবাচক পরিবর্তন ঘটবে। স্থানীয় বাসিন্দারা এ প্রকল্পটিকে সময়োপযোগী ও জনকল্যাণমূলক পদক্ষেপ হিসেবে প্রশংসা করেন।

মন্তব্য (০)





image

চাঁপাইনবাবগঞ্জে ভুটভুটির -মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুব...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ভুটভু...

image

সোনারগাঁয়ে ঈদগাঁয়ের জায়গা দখলের প্রতিবাদে ১২ গ্রামের মানব...

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরব...

image

মা‌নিকগ‌ঞ্জে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায়...

image

কক্সবাজারে আবাসিক হেটেল থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উ...

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার শহরের বাস টার্মিনাল এলাকার &q...

image

গোপালপুরে কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে সিপিবির মা...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: গ্রেফতারকৃত টাঙ্গাইলের ক...

  • company_logo