• সমগ্র বাংলা

দিনাজপুরে সড়কে ট্রাকে চাঁদাবাজী বন্ধ এবং পৌর প্রশাসকের অপসারণ দাবিতে ট্রাক শ্রমিকদের সড়ক অবরোধ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে খাস টোলের নামে সড়কে ট্রাকে চাঁদাবাজী বন্ধে এবং পৌর প্রশাসকের অপসারন দাবিতে আজ রবিবার কেন্দ্রীয় বাস টার্মিনাল, ফুলবাড়ী বাস স্টান্ড এবং দশ মাইল মোড়সহ বিভিন্ন স্হানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ট্রাক, ট্যাংকলরী, কাভার্ড ভ্যান পিকআপ ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সদস্যরা। অবরোধের কারনে কয়েক ঘন্টা  ট্রাক বাস কোচ মাইক্রোবাস চলাচল করতে পারেনি। এতে দুর্ভোগ পোহাতে হয়েছে অনেককে।

কেন্দ্রীয় টার্মিনাল খাস টোল আদায়ে ইজারাদার নিয়োগে ব্যর্থ হয়ে সড়কে টোল আদায় করতে ৪ সদস্য একটি কমিটি গঠন করেছেন পৌর প্রশাসকের দ্বায়িত্বে থাকা অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ রিয়াজ উদ্দিন। ওই কমিটি বাতিল এবং  সড়ক মহা সড়কে খাস টোল আদায় বন্ধের দাবিতে আগামী ১২ মে থেকে সংগঠনের সদস্য চালিত সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখত৷ অনিদিষ্টকালের ধর্মঘট আহবান করেছেন দিনাজপুর জেলা ট্রাক মালিক শ্রমিক যৌথ পরিষদের নেতারা। তবে

এর আগেই আজ সকালে অঘোষিত সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা। এসময় পৌর প্রশাসকের অপসরান দাবিতে শ্লোগান দেয় তারা।

শ্রমিকদের আন্দোলনের খবর পেয়ে চিঠি ইস্যুর মাধ্যমে কমিটির টোল আদায় কার্যক্র পৌর প্রশাসক স্হগিত করায় সড়ক অবরোধ তুলে নেয় শ্রমিকরা। 

মন্তব্য (০)





image

চাঁপাইনবাবগঞ্জে ভুটভুটির -মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুব...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ভুটভু...

image

সোনারগাঁয়ে ঈদগাঁয়ের জায়গা দখলের প্রতিবাদে ১২ গ্রামের মানব...

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরব...

image

মা‌নিকগ‌ঞ্জে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায়...

image

কক্সবাজারে আবাসিক হেটেল থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উ...

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার শহরের বাস টার্মিনাল এলাকার &q...

image

গোপালপুরে কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে সিপিবির মা...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: গ্রেফতারকৃত টাঙ্গাইলের ক...

  • company_logo