• সমগ্র বাংলা

মা‌নিকগ‌ঞ্জে ট্রা‌কের নি‌চে চাপা প‌রে দুই মোটর সাই‌কেল আ‌রোহী নিহত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তিল্লী এলাকার পাথরবাহী ট্রা‌কের নি‌চে চাপা প‌রে মোটরসাই‌কেল আ‌রোহীর দুই যুবক নিহত । এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। তাকে মুমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার দুপু‌রে উপজেলার তিল্লী এলাকার পূর্ব তিল্লী ব্রিজ সংলগ্ন সড়কে এ দূর্ঘটনা ঘ‌টে।

নিহত দুই মোটর সাই‌কেল আ‌রোহী হ‌চ্ছে, উপজেলার তিল্লির চর গ্রামের জাহাঙ্গীরের ছেলে আলম (১৭) ও বিল্লাল হোসেনের ছেলে কালু মিয়া (১৮)। এ ঘটনায় একই এলাকার আ: হা‌লি‌মের পুত্র সোনা মিয়া (১৬) মারাত্নক আহত হ‌য়ে হাসপাতা‌লে চি‌কিৎসাধীন র‌য়ে‌ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলে তিনজন আরোহী ছিলেন। তারা পূর্ব তিল্লী ব্রিজের কাছে পৌঁছালে চলন্ত একটি ট্রাকের নিচে পিষ্ট হয়ে একজন ঘটনাস্থলেই মারা যান।

পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। অপর আহত ব্যক্তির অবস্থার অবনতি হলে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সাটু‌রিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন দুই মোটর সাই‌কেল আ‌রোহী নিহ‌তের বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে জা‌নি‌য়ে‌ছেন, খবর পে‌য়ে পু‌লিশ ঘটনাস্থ‌লে গি‌য়ে নিহতদের সুরতহাল রির্পোট তৈ‌রি ক‌রে‌ছে। ট্রাকটিকে জব্দ করা হয়ে‌ছে। নিহত‌দের প‌রিবা‌রের লোকজ‌নের সা‌থে আলাপ ক‌রে পরবর্তী আইনগত ব‌্যবস্থা গ্রহন করা হ‌বে।

 

মন্তব্য (০)





image

চাঁপাইনবাবগঞ্জে ভুটভুটির -মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুব...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ভুটভু...

image

সোনারগাঁয়ে ঈদগাঁয়ের জায়গা দখলের প্রতিবাদে ১২ গ্রামের মানব...

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরব...

image

মা‌নিকগ‌ঞ্জে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায়...

image

কক্সবাজারে আবাসিক হেটেল থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উ...

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার শহরের বাস টার্মিনাল এলাকার &q...

image

গোপালপুরে কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে সিপিবির মা...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: গ্রেফতারকৃত টাঙ্গাইলের ক...

  • company_logo