• জাতীয়

‎রাজধানীতে র‍্যাবের অভিযানে অস্ত্র ও মাদকসহ গ্রেফতার ১১

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ রাজধানীর তিন এলাকায় র‍্যাবের অভিযানে অস্ত্র, গুলি, দেশীয় ধারালো অস্ত্র ও বিপুল পরিমাণ মাদক উদ্ধারসহ ১১ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-২।

‎বৃহস্পতিবার (৭ মে) গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের পাঁচটি আভিযানিক দল রাজধানীর মোহাম্মদপুর, শেরেবাংলা নগর ও আদাবর এলাকায় বিশেষ ব্লকরেইড পরিচালনা করে অস্ত্র-মাদকসহ তাদের গ্রেফতার করে।
‎
‎র‍্যাব জানায়, অভিযানে একটি ওয়ান শুটারগান, চার রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র এবং উল্লেখযোগ্য পরিমাণ গাঁজা, ইয়াবা ও হেরোইন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট এলাকায় মাদক ব্যবসা, ছিনতাই ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল।
‎
‎র‍্যাব আরও জানায়, মোহাম্মদপুর ও আদাবর এলাকায় অভিযান চালিয়ে বেশ কয়েকটি দেশীয় চাপাতি ও তরবারিও উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত ১১ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য (০)





image

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব না হলে বাংলাদেশের স্বাধীন...

১

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা (...

image

হাসিনাকে ‘কলঙ্কিত সাবেক নেতা’ আখ্যা দিয়ে গার্ডিয়ানে সংবাদ

২

নিউজ ডেস্কঃ ছাত্র-জনতার অভ্যুত্থানে ভারতে পালানো ক...

image

প্রবাসীদের কল্যাণে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: বিভাগীয় কমিশনার

৩

নিউজ ডেস্কঃ  দক্ষ জনশক্তি বিদেশে পাঠানো, প্রবাসীদে...

image

ওপারের উসকানিতে ঢাকায় ‘একটি দলের’ গোপন বৈঠকের যোগসূত্র আছ...

৪

নিউজ ডেস্ক : সাম্প্রতিক অস্থিরতার পেছনে সীমান্তের ওপার থেকে ...

image

২০ জেলায় ৮০টি মিনি কোল্ড স্টোরেজ নির্মাণ করবে সরকার: কৃষি...

৫

নিউজ ডেস্কঃ কৃষিপণ্য সংরক্ষণ জোরদার করা এবং আমদানি...

  • company_logo