• লিড নিউজ
  • জাতীয়

‎বর্তমান সরকার শিক্ষার সুষ্ঠু প্রসারে অঙ্গীকারবদ্ধ: শামা ওবায়েদ

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, বর্তমান সরকার দেশের শিক্ষার সুষ্ঠু প্রসারে এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ। তিনি বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার কাজ করে যাচ্ছে।বৃহস্পতিবার ফরিদপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রের নতুন ক্যাম্পাস উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

‎জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য নায়াব ইউসুফ এবং ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বাবুল।

‎শামা ওবায়েদ বলেন, ‘বর্তমান সরকার ক্ষমতায় আসার আগে তার নির্বাচনী ইশতেহারে শিক্ষাকে যথেষ্ট গুরুত্ব দেয়। সেই ধারাবাহিকতায় সারা দেশে শিক্ষার সুষ্ঠু প্রসারে এই সরকার অঙ্গীকারবদ্ধ।’

‎সভাপতির বক্তব্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর এবং সেশনজটমুক্ত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে বর্তমান প্রশাসন বদ্ধপরিকর।

‎তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমকে সহজ ও গতিশীল করার ধারাবাহিকতায় এবার ফরিদপুর আঞ্চলিক কেন্দ্র যুক্ত হলো।’

‎এর আগে সকালে শামা ওবায়েদ ও উপাচার্য বেলুন ও পায়রা উড়িয়ে ফরিদপুর আঞ্চলিক কেন্দ্রের নতুন ক্যাম্পাসের উদ্বোধন করেন। উদ্বোধন শেষে প্রধান অতিথি ও সভাপতিকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

‎অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র সমন্বয় দপ্তরের পরিচালক মো. আমিনুল আক্তার। এছাড়াও বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. এ টি এম জাফরুল আজম।

‎উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই সভায় সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ, বিভিন্ন কলেজের শিক্ষক এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সরকারি রাজেন্দ্র কলেজের সহযোগী অধ্যাপক মো. শাহিনুর ইসলাম।

মন্তব্য (০)





image

নতুন প্রজন্মকে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ করে গড়ে ত...

নিউজ ডেস্কঃ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম ...

image

বছরে অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়তে হবে: প্রধানমন...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শুধু একটি দিবস...

image

শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব দেবে: প্রধানমন্...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমাদের সব আয়োজ...

image

গুরুত্বপূর্ণ কয়েকটি সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ পাস

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদ আজ কয়েকটি গুরুত্বপূর্ণ সংশোধনীসহ অর্থ...

image

‎আপনি নির্বাচিত নন, ভোটিংয়ে অংশ নেবেন না: সংসদে আমিনুল হক...

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদে একটি সংশোধনী প্রস্তাবের ওপর ভোট...

  • company_logo