ছবিঃ সিএনআই
নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রাম জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের সাবেক উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম।
বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা পুলিশ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। এসময় জেলা পুলিশ লাইন্সে তাকে সম্মানসূচক গার্ড অব অনার দেওয়া হয়।
যোগদানের পর জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ এবং নাগরিকবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন নবাগত পুলিশ সুপার।

তিনি জেলার বিভিন্ন ইউনিটের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় টিম চট্টগ্রাম হিসেবে সমন্বিতভাবে দায়িত্ব পালনের নির্দেশনাও দেন।
নিউজ ডেস্ক : প্রশাসনের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে নত...
নিউজ ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভব...
নিউজ ডেস্কঃ ডিআইজি থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হয়েছেন...
নিউজ ডেস্ক : মাগুরার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ প...
নিউজ ডেস্ক : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকা মহানগরী থেকে ঘরমু...

মন্তব্য (০)