ছবিঃ সিএনআই
কক্সবাজার প্রতিনিধি: টেকনাফে ৫০ বোতল ফেনসিডিলসহ মোঃ ইসহাক (২৬) নামের মাদক কারবারিকে আটক করেছে ২ বিজিবি। সে টেকনাফের হাজমপাড়ার মোঃ ইউনুস এর ছেলে।
৭ মে বৃহস্পতিবার টেকনাফ ব্যাটালিয়নের অধীনস্থ সী-বীচ বিওপি’র পাশে মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন হাজমপাড়া এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ হানিফুর রহমান সংবাদের সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সূত্রে জানা যায় যে, ৭ মে টেকনাফ সী-বীচ বিওপি থেকে আনুমানিক ৪.৫ কিঃ মিঃ দক্ষিণ দিকে হাজমপাড়া নামক স্থানে একটি বসতবাড়িতে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে ভারতীয় নেশাজাতীয় মাদকদ্রব্য মজুদ রাখা হয়েছে। এমন তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবি অধিনায়ক এর পরিকল্পনায় বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। বিজিবি’র আভিযানিক দল
আনুমানিক ভোরসকাল সাড়ে ৫ টার সময় হাজমপাড়া এলাকার মোঃ ইসহাকের নানার বসতঘর ও আশপাশের এলাকা নিশ্ছিদ্রভাবে ঘিরে ফেলে। এ সময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মোঃ ইসহাক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আভিযানিক দল তাৎক্ষণিকভাবে তাকে ঘটনাস্থল হতে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে, উক্ত বসতঘরে তল্লাশি চালিয়ে ৫০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
আটককৃত আসামি ও জব্দকৃত মাদকদ্রব্য টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলায় ডিলার...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের বিচারিক আদালতে ঘু...
মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জ জেলার পর্যটনশিল্পের বিকাশ, পর...

মন্তব্য (০)