• খেলাধুলা

টাইগারদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে পারেন হামজা

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : ইংলিশ ক্লাব লেস্টার সিটির বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার হামজা চৌধুরী ব্যক্তিগত সফরে বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন। সফরের অংশ হিসেবে বুধবার (৬ মে) তিনি মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যাচ্ছেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে জানা গেছে, দুপুরের দিকে তিনি স্টেডিয়ামে উপস্থিত হবেন। ধারণা করা হচ্ছে, আসন্ন পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের আগে ক্রিকেটারদের উৎসাহ দিতেই তার এই সফর।

ক্লাব ফুটবলে এই সময়টা তার জন্য কিছুটা কঠিন যাচ্ছে। তার দল লেস্টার সিটি সম্প্রতি ইংলিশ চ্যাম্পিয়নশিপ থেকে অবনমিত হয়ে ইএফএল লিগ ওয়ানে নেমে গেছে। মৌসুম শেষ হওয়ায় বর্তমানে তিনি ছুটিতে রয়েছেন।

অন্যদিকে, জাতীয় দলের হয়ে তার আন্তর্জাতিক ব্যস্ততাও সামনে আসছে। আগামী ৫ জুন ইউরোপ সফরে গিয়ে বাংলাদেশ ফুটবল দল সান মারিনোর বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে, যা হবে ইউরোপীয় কোনো দলের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ।

এদিকে বাংলাদেশ ক্রিকেট দল নিউজিল্যান্ড সিরিজ শেষ করে এখন পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতিতে ব্যস্ত। প্রথম টেস্ট শুরু হবে ৮ মে মিরপুরে, আর দ্বিতীয় টেস্ট হবে ১৬ মে সিলেটে।

মন্তব্য (০)





image

জার্মানির ন্যায্য গোল বাতিল করে দিয়েছিলেন রেফারি!

স্পোর্টস ডেস্ক : বোস্টনে জার্মানি প্যারাগুয়ের কাছে হেরেছে পে...

image

জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

স্পোর্টস ডেস্ক: অবশেষে যোগ করা সময়ের ১১তম মিনিটে বাজল র...

image

ব্রাজিল-জাপান মুখোমুখি, পরিসংখ্যান কী বলছে?

স্পোর্টস ডেস্ক : ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের লড়াই শেষ। নকআউট পর্ব...

image

ব্রাজিল ম্যাচের আগে জাপানকে বড় দুঃসংবাদ দিলেন ‘মেসি’

স্পোর্টস ডেস্ক : সোমবার হিউস্টনে বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ ব্রাজিলের বিপ...

image

জর্ডানকে উড়িয়ে দিয়ে বেঞ্চের শক্তি দেখাল আর্জেন্টিনা

নিউজ ডেস্ক : গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা ক...

  • company_logo