ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে নানাবাড়িতে বেড়াতে এসে ঘাট থেকে পড়ে গলায় ফাঁস লেগে ইলমা (৭ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের চালিনগর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, চালিনগর গ্রামের বাসিন্দা আবু বক্কারের বাড়িতে মা সনিয়া বেগম তাঁর শিশু কন্যা ইলমাকে নিয়ে বেড়াতে আসেন। ঘটনার সময় শিশুটিকে ঘাটে ঘুম পাড়িয়ে রেখে গৃহস্থালির কাজে ব্যস্ত ছিলেন তিনি। একপর্যায়ে শিশুটি ঘাটের ফাঁকা অংশ দিয়ে নিচে পড়ে গিয়ে ঘাট ও টিনের মাঝখানে গলায় আটকে ঝুলে পড়ে। এতে শ্বাসরোধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের মা সনিয়া বেগম জানান, মেয়েকে ঘুম পাড়িয়ে কাজ করছিলেন। কাজ শেষে এসে শিশুটিকে ঘাটে না পেয়ে খোঁজাখুঁজি করে ঘাট ও টিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে সেখান থেকে তাকে উদ্ধার করা হয়।
নিহতের বাবা ইমাম মোল্যা জানান, স্ত্রী মেয়েকে নিয়ে শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিলেন। পরে মেয়ের মৃত্যুর খবর পেয়ে তিনি শোকে ভেঙে পড়েন।
ফরিদপুরের বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, ঘাটের বাঁশের মাচা থেকে পড়ে শিশুটি টিনের সঙ্গে আটকে শ্বাসরোধ হয়ে মারা গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
জামালপুর প্রতিনিধি : জামালপুরে গরু চুরির অপবাদ সইতে না পেরে ...
ফরিদপুর প্রতিনিধি : ‘নদী ভরা মাছ আর গোলা ভরা ধান&rsquo...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে হামের উপসর্গ নিয়ে ওজিহা (৭ মাস)...
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ...
রংপুর ব্যুরো :ধরংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হামে&nbs...

মন্তব্য (০)