• সমগ্র বাংলা

নাশকতা ও দুদকের একাধিক মামলার আসামি ইউপি চেয়ারম্যান জারজিদ মোল্লা গ্রেপ্তার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

 প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলায় চাঞ্চল্যকর অভিযানে পেড়লী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জারজিদ মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে নাশকতা ও দুর্নীতির একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

শনিবার (২ মে) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে উপজেলার খররিয়া গ্রামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে কালিয়া থানা পুলিশ। অভিযানের সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার জারজিদ মোল্লা খররিয়া গ্রামের মৃত সামাদ মোল্লার ছেলে। তার বিরুদ্ধে কালিয়া থানায় অন্তত দুটি নাশকতার মামলা এবং দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর তিনটি মামলায় আদালত কর্তৃক জারি করা ওয়ারেন্ট রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে আত্মগোপনে ছিলেন।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী প  জানান, “গোপন সংবাদের ভিত্তিতে পরিকল্পিত অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর প্রক্রিয়া অনুযায়ী রোববার আদালতে সোপর্দ করা হবে।”

এদিকে, একজন জনপ্রতিনিধির এমন গ্রেপ্তারের ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে—কেউ এই অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন, আবার কেউ বিস্ময়ও প্রকাশ করেছেন।

আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, অপরাধ দমনে তাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

ফরিদপুরের বোয়ালমারীতে ঘাট থেকে পড়ে গলায় ফাঁস লেগে শিশুর ম...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে নানাবাড়িতে বেড়াতে ...

image

চুরির অপবাদে মায়ের আত্মহত্যা; ছেলের দায়ের করা হত্যা মামলা...

জামালপুর প্রতিনিধি : জামালপুরে গরু চুরির অপবাদ সইতে না পেরে ...

image

হারানো ঐতিহ্য পুনরুদ্ধারে: ফরিদপুরের চরভদ্রাসনে ৬ কিলোমিট...

ফরিদপুর প্রতিনিধি : ‘নদী ভরা মাছ আর গোলা ভরা ধান&rsquo...

image

ফরিদপুরে হামের প্রকোপে এক শিশুর মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে হামের উপসর্গ নিয়ে ওজিহা (৭ মাস)...

image

বগুড়ায় স্যান্ডেলের ভেতরে লুকানো দেড় হাজার পিস ইয়াবাসহ বাস...

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ...

  • company_logo