• সমগ্র বাংলা

ঘরের ছেলে ঘরে ফেরা’ সাতকানিয়ায় বিএনপিতে যোগ দিলেন এলডিপি নেতারা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার, উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলার লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-এর ছয়টি ইউনিয়নের প্রায় তিন হাজার নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছেন।

শনিবার (১ মে) সন্ধ্যায় উপজেলার কেরানীহাট এলাকার একটি রিসোর্টের হলরুমে আয়োজিত যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসিম উদ্দীন। এ সময় উত্তর সাতকানিয়া বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। পুরো হলরুমজুড়ে উৎসবমুখর পরিবেশে নতুনভাবে যোগদানকারী নেতাকর্মীদের বরণ করে নেওয়া হয়।

জানা যায়, উত্তর সাতকানিয়া এলডিপির সাধারণ সম্পাদক আনিস রহমান শিকদারের নেতৃত্বে প্রায় তিন হাজার নেতাকর্মী বিএনপিতে যোগ দেন। যোগদান শেষে তারা বিএনপির শীর্ষ নেতৃত্বের প্রতি আনুগত্য প্রকাশ করেন।

যোগদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আনিস রহমান শিকদার বলেন, “আমরা দীর্ঘদিন এলডিপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। কিন্তু বিভিন্ন রাজনৈতিক সিদ্ধান্ত ও কর্মকাণ্ডে হতাশ হয়ে আমরা দল থেকে সরে আসি। আজ আমরা নতুন করে বিএনপির পতাকাতলে একত্রিত হলাম। এখন থেকে আমৃত্যু বিএনপির রাজনীতির সঙ্গেই থাকব।”

তিনি আরও বলেন, “রাজনীতি কোনো ব্যক্তিস্বার্থের বিষয় নয়, এটি জনগণের কল্যাণের জন্য হওয়া উচিত। আমরা বিশ্বাস করি বিএনপি সেই আদর্শ ধারণ করে।”

অনুষ্ঠানে বক্তব্য দেওয়া ধর্মপুর ইউনিয়ন এলডিপি সভাপতি রিয়াদ কামাল বলেন  , “আমরা ঘরের ছেলে ঘরে ফিরে এসেছি। আমাদের রাজনীতির সূচনা হয়েছিল বিএনপির মাধ্যমেই। আজ আবার সেই জায়গায় ফিরে আসতে পেরে আমরা আনন্দিত।”

প্রধান অতিথির বক্তব্যে এমপি আলহাজ্ব জসিম উদ্দীন বলেন, “বিএনপি একটি গণমানুষের দল। এই দলে যোগ দিয়ে আপনাদের অবশ্যই দলীয় শৃঙ্খলা মেনে চলতে হবে এবং কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশনা অনুসরণ করতে হবে।”

তিনি আরও বলেন, “বিএনপি সবসময় জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। উত্তর সাতকানিয়াকে আমরা একটি মডেল এলাকায় পরিণত করতে চাই। এ লক্ষ্য বাস্তবায়নে নতুন ও পুরাতন সকল নেতাকর্মীকে একসঙ্গে কাজ করতে হবে।”

অনুষ্ঠান শেষে নতুন যোগদানকারী নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করা হয় এবং ভবিষ্যতে দলীয় কার্যক্রম আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

মন্তব্য (০)





image

রাণীনগরে শেষ হলো প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণাম...

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ...

image

ফরিদপুরে ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম মজনু বরখাস্ত

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলার ১ নং ঈশান গোপালপুর ই...

image

সোনারগাঁওয়ে নগদ ডিস্ট্রিবিউশন হাউজে হামলা,নগদ ও ই-মানি ডা...

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নগদ ডিস্ট্রি...

image

মাদকমুক্ত প্রজন্ম গড়ে তুলবে নতুন কুঁড়ি স্পোর্টস - ফরিদপুর...

ফরিদপুর প্রতিনিধি : নতুন কুঁড়ি স্পোর্টসই মাদকমুক্ত প্রজন্ম গ...

image

বাংলাদেশ বিমান হবে আন্তর্জাতিক এভিয়েশন হাব: বিমান প্রতিমন...

জামালপুর প্রতিনিধি : বাংলাদেশ বিমানকে আন্তর্জাতিক এভিয়েশন হা...

  • company_logo