• লিড নিউজ
  • জাতীয়

আরও ৪ জেলায় বন্যার আভাস

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্ক : পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ভারি বৃষ্টিতে কয়েকটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়ে নিম্নাঞ্চলের কয়েকটি জেলা প্লাবিত হয়েছে। আগামী তিন দিনের অতিভারি বৃষ্টিপাতে নতুন করে আরও চার জেলা প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে।

শনিবার (২ মে) পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক পূর্বাভাসে এমন কথা বলা হয়েছে।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের উজানে মাঝারি থেকে মাঝারি ভারি এবং অভ্যন্তরে হাওর অববাহিকায় ভারি থেকে অতিভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও বৈশ্বিক আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা ও মৌলভীবাজার এই চার অঞ্চলে আগামী তিন দিন মাঝারি থেকে অতিভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

এ অবস্থায় উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকার সিলেট, সুনামগঞ্জ জেলার সুরমা-কুশিয়ারা নদীর পানি সমতল আগামী তিন দিন বাড়তে পারে। এর মধ্যে তৃতীয় দিন কুশিয়ারা নদীর কোথাও কোথাও পানি সমতল প্রাক-মৌসুমী বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে। ফলে সিলেট ও সুনামগঞ্জ জেলার হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, নেত্রকোনার ভুগাই-কংস ও সোমেশ্বরী নদীর পানি সমতল আগামী তিন দিন স্থিতিশীল থাকতে পারে এবং নেত্রকোনা জেলার ভুগাই-কংস অববাহিকার হাওড় সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। এ ছাড়া নেত্রকোনা ও কিশোরগঞ্জের ধনু-বাউলাই নদীর পানি সমতল আগামী তিন দিন বৃদ্ধি পেতে পারে। পাশাপাশি বাউলাই নদী খালিয়াজুড়ি পয়েন্টে আগামী ৪৮ ঘণ্টায় প্রাক-মৌসুমী বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে। এতে নেত্রকোনার বাউলাই নদীর অববাহিকার হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

এদিকে হবিগঞ্জের খোয়াই ও সুতাং এবং মৌলভীবাজারের মনু ও জুড়ি নদীর পানি সমতল আগামী তিন দিন বাড়তে পারে। পাশাপাশি, খোয়াই ও জুড়ি নদীর পানি আগামী ২৪ ঘণ্টায় দ্রুত বেড়ে পেয়ে প্রাক-মৌসুমী বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে এবং মনু নদীর পানি সর্তকসীমায় প্রবাহিত হতে পারে। ফলে মৌলভীবাজার জেলার হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে এবং হবিগঞ্জ জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে।

মন্তব্য (০)





image

কতদিন বৃষ্টি হবে, জানাল আবহাওয়া অফিস

নিউজ ডেস্ক : আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের ভেতরে সৃষ্ট মে...

image

বাংলাদেশে গ্রিনারি এনার্জি সলিউশনের মাধ্যমে লেসো সোলার ও ...

নিজস্ব প্রতিবেদকঃ টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি খাতে এক ন...

image

ছোট বন্ধুরা, এখন বাংলাদেশ তাকিয়ে তোমাদের দিকে: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ক্ষুদে শিক্ষা...

image

প্রধানমন্ত্রীর অভিপ্রায়ে তনু হত্যা মামলার জট খুলছে

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিপ্রায়ে দীর্ঘ ১০ ...

image

‎দেশজুড়ে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ সারাদেশজুড়ে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করেছেন...

  • company_logo