• সমগ্র বাংলা

আগামী মাসেই বগুড়ার চাঁন্দু স্টেডিয়ামে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধি :  বিগত বিনা ভোটের স্বৈরাচার সরকার দেশে সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী তৈরি করেছে। সেখানে বিএনপি সরকার মানুষের ভোটে নির্বাচিত হওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী শিক্ষা, কর্মসংস্থান ও খেলাধুলাকে অগ্রাধিকার দিচ্ছে। খেলাধুলাকে এখন পেশা হিসেবে নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে।

শনিবার বিকেলে বগুড়ার শহীদ চাঁন্দু স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেট জেলা স্টেডিয়ামে উপস্থিত হয়ে দেশব্যাপী এই প্রতিভা অন্বেষণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন। এরপর স্থানীয় নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তাদের সাথে নিয়ে বগুড়ায় থেকে প্রতিমন্ত্রী বেলুন ও পায়রা উড়িয়ে স্থানীয়ভাবে কর্মসূচির সূচনা করেন।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নতুন কুঁড়ির মাধ্যমে যেভাবে দেশে সাংস্কৃতিক প্রতিভা তৈরি করেছিলেন, সেই ধারাবাহিকতায় এবার ক্রীড়াঙ্গনে প্রতিভা খুঁজে পেতে নতুন কুঁড়ি স্পোর্টস চালু হলো। তৃণমূল থেকে খেলোয়াড় তুলে আনতে ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে আটটি ইভেন্টে এই প্রতিযোগিতা চলবে। এখান থেকেই আগামীর জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় উঠে আসবে।

তিনি আরও জানান, ক্রীড়াবিদদের জীবনমান উন্নয়নে সরকার বিশেষ পদক্ষেপ নিয়েছে। প্রতিমন্ত্রী বলেন, ক্রীড়াকে পেশা হিসেবে নিতে সাবেক ও বর্তমান জাতীয়-আন্তর্জাতিক খেলোয়াড়দের মাসিক সম্মানী ভাতা দেওয়া শুরু হয়েছে। এ ছাড়া প্রাথমিক বিদ্যালয়ে 'গোল্ড কাপ' ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। সারা বছর আন্ত:স্কুল ও আন্ত:উপজেলা ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে মাঠগুলো সচল রাখা হবে, যাতে তরুণ সমাজ মোবাইল আসক্তি ও মাদক ছেড়ে শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকে।
বগুড়াবাসীর জন্য নতুন সুখবর দিয়ে প্রতিমন্ত্রী বলেন, শহীদ চাঁন্দু স্টেডিয়ামে আগামী ৮ ও ৯ জুন আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। এ ছাড়া আমরা অচিরেই বগুড়ায় নতুন একটি ফুটবল মাঠ করার পরিকল্পনা নিয়েছি।

বগুড়ার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, বগুড়া-সিরাজগঞ্জ রেলপথের ভিত্তিপ্রস্তর আগামী জুন মাসের মাঝামাঝি স্থাপন করবেন প্রধানমন্ত্রী। এই মাসের দ্বিতীয় সপ্তাহে আন্তর্জাতিক বিমানবন্দর চালুর লক্ষ্যে উচ্চপর্যায়ের প্রতিনিধিদল পরিদর্শনে আসবেন। বগুড়া বিশ্ববিদ্যালয়কে প্রকৌশল, কৃষি ও চিকিৎসাসহ বহুমাত্রিক শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তর করতে আইন সংশোধন করা হচ্ছে। এ ছাড়া বগুড়া সিটি কর্পোরেশন খুব দ্রুতই নিকার-এ অনুমোদন পেয়ে গেজেটভুক্ত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, বগুড়া জেলা পরিষদের প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির, স্থানীয় সরকার বগুড়ার উপ-পরিচালক রাজিয়া সুলতানা, বগুড়া পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, সিভিল সার্জন ডা: খুরশীদ আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য আলী আজগর তালুকদার হেনা, বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, সাংগঠনিক সম্পাদক কে এম খাইরুল বাশার, ক্রীড়াবিদ আমিনুল হক দেওয়ান সজল, বগুড়া জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল কবির রাশেদ, শহর যুবদলের সভাপতি আহসান হাবীব মমি, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশসহ স্থানীয় প্রশাসন ও বিভিন্ন পর্যায়ের দলীয় নেতৃবৃন্দ।

বগুড়ার ১২টি উপজেলা ও একটি পৌরসভা নিয়ে মোট ১৩টি টিম এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। প্রথম দিনে তায়কোয়ান্ডো, দাবা, ফুটবল ও কাবাডি ইভেন্ট অনুষ্ঠিত হয়। আগামীকাল রবিবার ক্রিকেট, অ্যাথলেটিক্স, সাঁতার ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মন্তব্য (০)





image

রাণীনগরে শেষ হলো প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণাম...

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ...

image

ফরিদপুরে ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম মজনু বরখাস্ত

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলার ১ নং ঈশান গোপালপুর ই...

image

সোনারগাঁওয়ে নগদ ডিস্ট্রিবিউশন হাউজে হামলা,নগদ ও ই-মানি ডা...

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নগদ ডিস্ট্রি...

image

মাদকমুক্ত প্রজন্ম গড়ে তুলবে নতুন কুঁড়ি স্পোর্টস - ফরিদপুর...

ফরিদপুর প্রতিনিধি : নতুন কুঁড়ি স্পোর্টসই মাদকমুক্ত প্রজন্ম গ...

image

বাংলাদেশ বিমান হবে আন্তর্জাতিক এভিয়েশন হাব: বিমান প্রতিমন...

জামালপুর প্রতিনিধি : বাংলাদেশ বিমানকে আন্তর্জাতিক এভিয়েশন হা...

  • company_logo