ছবিঃ সিএনআই
গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার বালাসীঘাট হতে বাহাদুরাবাদ ঘাটে টানেল নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের দূরত্ব কমানো এবং এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে দ্রুত টানেল নির্মাণের দাবি জানিয়েছেন তারা।
আজ শনিবার দুপুরে দিকে গাইবান্ধা শহরের গানাসাস মার্কেটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এসময় বক্তারা বলেন, এখানে সেতু হলে রংপুর বিভাগের ৮ জেলার মানুষের ঢাকার সঙ্গে যোগাযোগ আরও সহজ, দ্রুত ও সাশ্রয়ী হবে। একইসঙ্গে যমুনা সেতুর ওপর অতিরিক্ত চাপও অনেকটাই কমে আসবে। এছাড়া পণ্য পরিবহন খরচ কমবে, সময় বাঁচবে, ব্যবসা-বাণিজ্যে নতুন সম্ভাবনা তৈরি হবে। তাই বক্তারা বালাসীঘাট থেকে বাহাদুরাবাদঘাট পর্যন্ত দ্বিতীয় যমুনা সেতু বাস্তবায়নের দাবি জানান।
নিউজ ডেস্কঃ কক্সবাজারসহ দেশের কয়েকটি অঞ্চলে মৃদু ভূমিকম্প অন...
বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা থানায় নবাগত অফিসার ইনচার্জ ...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে বিস্ফোরক আইনে দায়ের করা মাম...
নড়াইল প্রতিনিধিঃ নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আ...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: গ্রামীণ জনগ...

মন্তব্য (০)