• লিড নিউজ
  • জাতীয়

‎ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় কখন বজ্রবৃষ্টি হতে পারে ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় শনিবার (২ মে) রাত ১২টার মধ্যে একাধিক সময়ে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ। তিনি তার ফেসবুক পোস্টে এই পূর্বাভাস দেন।

‎এর আগে, শনিবার(২ মে) সকালে ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন জেলায় ইতোমধ্যে বজ্রসহ বৃষ্টি হয়েছে। 

‎ময়মনসিংহ বিভাগ: সকাল ৯টার পর থেকে রাত ১২টার মধ্যে সব জেলায় হালকা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কৃষকদের সার ও কীটনাশক প্রয়োগ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

‎ঢাকা বিভাগ: উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের জেলাগুলোতে সকাল ৯টার পর থেকে রাত ১২টা পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঢাকায় সকাল ১০টা থেকে দুপুর ২টার মধ্যে বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণাঞ্চলে দুপুরের পর থেকে রাত পর্যন্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে।

‎রংপুর বিভাগ: সকাল ১১টা পর্যন্ত বৃষ্টি থাকতে পারে, এরপর থেকে রোববার সন্ধ্যা পর্যন্ত আবহাওয়া তুলনামূলক শুষ্ক থাকতে পারে।

‎রাজশাহী বিভাগ: সকাল ৯টা থেকে দুপুর ৩টার মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এরপর বৃষ্টির সম্ভাবনা কম।

‎সিলেট বিভাগ: সারাদিন একাধিকবার মাঝারি থেকে ভারি বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে। রোববারও বৃষ্টির প্রবল সম্ভাবনা আছে।

‎চট্টগ্রাম বিভাগ: সকাল ৯টা থেকে দুপুর ১টা এবং দুপুর ৩টা থেকে রাত ৮টার মধ্যে দুই দফায় বৃষ্টি হতে পারে। ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চট্টগ্রাম ও খাগড়াছড়িতে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে।

‎খুলনা বিভাগ: দুপুরের আগে বৃষ্টির সম্ভাবনা কম। বিকেলের দিকে উত্তরের কিছু জেলায় হালকা বৃষ্টি হতে পারে।

‎বরিশাল বিভাগ: বেলা ১১টা থেকে দুপুর ৩টার মধ্যে কিছু এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

‎পূর্বাভাসে আরও বলা হয়েছে, রোববার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ও বজ্রপাতের তীব্রতা কমতে শুরু করবে। সোমবার সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টি হতে পারে। মঙ্গলবার মূলত ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জেলায় সীমিত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

মন্তব্য (০)





image

শীর্ষ সন্ত্রাসী তেমন নেই: ডিএমপি কমিশনার

নিউজ ডেস্কঃ শীর্ষ সন্ত্রাসীদের তালিকা সবসময় হালনাগাদ করা হচ্...

image

সিলেটের বাঁশিয়া খাল পুনঃখননের কাজ উদ্বোধন করলেন প্রধানমন্...

নিউজ ডেস্কঃ সিলেটের কাশিপুরে বাঁশিয়া নদী পূনঃখনন কাজের সূচনা...

image

‎সারা দেশে রেল যোগাযোগ ব্যবস্থা উন্নত করা হবে: প্রধানমন্ত...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনসংখ্যার দিক ...

image

‎রাজধানী ঢাকাসহ সারাদেশের থানাগুলোকে দালালমুক্ত করার নির্...

নিউজ ডেস্কঃ রাজধানী ঢাকাসহ সারা দেশের থানাগুলোকে দালালমুক্ত ...

image

‎জলাবদ্ধতা রোধ ও পানি সংরক্ষণে খাল খনন করছে সরকার: প্রধান...

নিউজ ডেস্কঃ জলাবদ্ধতা যাতে না হয় এবং শুষ্ক মৌসুমে পানি সংরক্...

  • company_logo