ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : সুনামগঞ্জে তাহিরপুরের বিভিন্ন এলাকায় আগামীকাল শুক্রবার (১ মে) সকাল থেকে টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পল্লী বিদ্যুতের তাহিরপুর সাব-জোনাল অফিস।
এতে বলা হয়, সুনামগঞ্জের সুরমা নদীর রিভার ক্রসিং লাইনে নতুন সার্কিটের তার টানানোর কাজের জন্য শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তাহিরপুর উপজেলার আওতাধীন সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
উন্নয়নমূলক কাজের কারণে সাময়িক এই বিদ্যুৎ বিভ্রাট ঘটবে। এতে সাময়িক অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকাবাসীর কাছে দুঃখ প্রকাশ করে পল্লী বিদ্যুতায়ন কার্যক্রম সফল করতে সবার সহযোগিতা চেয়েছে কর্তৃপক্ষ।
নিউজ ডেস্কঃ কক্সবাজারসহ দেশের কয়েকটি অঞ্চলে মৃদু ভূমিকম্প অন...
বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা থানায় নবাগত অফিসার ইনচার্জ ...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে বিস্ফোরক আইনে দায়ের করা মাম...
নড়াইল প্রতিনিধিঃ নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আ...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: গ্রামীণ জনগ...

মন্তব্য (০)