ছবিঃ সিএনআই
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে মোহাম্মদ আজিজুল হক (৬২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) রাত আনুমানিক ৯টার দিকে স্থানীয় একটি বিয়ের অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে আছারতলী মোহাম্মদপুর নতুনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় বন্য হাতির আক্রমণে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় (৩০ এপ্রিল) বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করে সোনাকানিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন বলেন, “গতরাতে হাতির আক্রমণে তিনি গুরুতর আহত হন। প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, পরে চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।”
নিউজ ডেস্কঃ কক্সবাজারসহ দেশের কয়েকটি অঞ্চলে মৃদু ভূমিকম্প অন...
বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা থানায় নবাগত অফিসার ইনচার্জ ...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে বিস্ফোরক আইনে দায়ের করা মাম...
নড়াইল প্রতিনিধিঃ নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আ...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: গ্রামীণ জনগ...

মন্তব্য (০)