• সমগ্র বাংলা

লালমনিরহাটে উত্তম কৃষি চর্চা বিষয়ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি: “উত্তম কৃষি চর্চা (Good Agricultural Practices-GAP) এর মাধ্যমে টেকসই, নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন” শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা লালমনিরহাটে অনুষ্ঠিত হয়েছে।

লালমনিরহাট পৌরসভার হলরুমে ব্র্যাক সীডের আয়োজনে আয়োজিত এ কর্মশালায় ৫০ জন ডিলার ও রিটেইলার অংশগ্রহণ করেন।

কর্মশালায় গুড এগ্রিকালচার প্রাকটিস (GAP) প্রয়োগের মাধ্যমে নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন নিশ্চিতকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে কৃষকদের মধ্যে আধুনিক ও টেকসই কৃষি প্রযুক্তি ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক লালমনিরহাট জেলার সমন্বয়ক মো. আশরাফুল আলম। নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক সীড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজ,রংপুর রিজিয়নের মো. রশিদুল ইসলাম। তিনি বীজ,সার ও জৈব বালাইনাশকের সঠিক ব্যবহার নিয়েও দিকনির্দেশনা দেন।
‎প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য)কৃষিবিদ মোঃ মতিউল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রডাক্ট ম্যানেজার (বীজ আলু) এ এস এম মো. নাজমুল হক।

কর্মশালার সার্বিক তত্ত্বাবধান ও সঞ্চালনায় ছিলেন ব্র্যাকের লালমনিরহাট শাখার টেরিটোরি সেলস অফিসার আবু নোমান সিদ্দিক। এছাড়াও সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

বগুড়ায় পকেট খরচের টাকা বাঁচিয়ে দুই শিক্ষার্থীর পাশে দাঁড়া...

বগুড়া প্রতিনিধি : বাবা-মায়ের দেওয়া পকেট খরচ এবং শিক্ষা ...

image

নারায়ণগঞ্জে অবৈধ ভাবে মজুদকৃত ডিজেল জব্দ

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে অধিক লাভের আশায...

image

ফরিদপুরের সালথায় বিস্ফোরক মামলার পলাতক আসামি ইউপি চেয়ারম্...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়ন পরি...

image

পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালক ডা. তন্ময় জেল হাজতে

পাবনা প্রতিনিধি : দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা ছয়টি...

image

পাবনায় পুকুরের ইজারা ও দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্...

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলায় একটি সরকারি পুকুরের...

  • company_logo