ছবিঃ সিএনআই
গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলার কাপাশিয়া ইউনিয়নের কছিম বাজার খেয়াঘাটে ইজারাদার কর্তৃক চরঞ্চলের সাধারণ মানুষদের কাছ থেকে বেশি করে টোল আদায় বন্ধের প্রতিবাদ বিক্ষোভ করেছে স্থানীয় জনসাধারণ।
আজ বুধবার বিকাল ৩ টার দিকে কাপাশিয়া ইউনিয়নের স্থানীয় জনসাধারণের ব্যানারে জেলা প্রশাসকের কার্যালয় সামন থেকে একটি প্রতিবাদ বিক্ষোভ বের হয়ে গুরুত্বপূর্ণ রাস্তা পদক্ষিণ করে প্রশাসকের কার্যালয়ে সামনে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, কাপাশিয়া ইউনিয়ন বিএনপি আহ্বায়ক জামাল হোসেন,আয়নাল হক,ফুল মিয়া সহ অনেকে।
এসময় বক্তারা বলেন,চরঞ্চলের অসহায় মানুষদের কাছ থেকে দীর্ঘ দিন থেকে ইজারাদার চাপ প্রয়োগ করে বেশি করে ভারা নিয়ে আসছে। যদি কেউ বেশি ভাড়া দিতে না পারে তাহলে নদীর মাঝ চরে নেমে দেওয়া হয় যাত্রীদের।তাই দ্রুত সময়ের মধ্যে ইজারাদার কে বাতিল করার পাশাপাশি খেয়াঘাটের ভাড়া কমানোর দাবি করেন।দাবি আদায় না হলে কঠোর আন্দোলনেরও হুশিয়ার দেন বক্তারা।
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায়...
নিউজ ডেস্কঃ দেশের বিভিন্ন স্থানে ভারী থেকে অতিভারী বৃষ্...
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালী...
গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে মো. জাকির হোসেন খান ...

মন্তব্য (০)