• সমগ্র বাংলা

নারায়ণগঞ্জে পরিত্যক্ত অবস্থায় গণঅভ্যুত্থানে থানা থেকে লুট হওয়া পিস্তল ও গুলি উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব-১১। গতকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) গভীর রাতে পরিচালিত অভিযানে এসব উদ্ধার করা হয়।

র‌্যাব-১১ এর সিনিয়র সহকারী পরিচালক ক্যাপ্টেন মো. রওনক এরফান খান জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ এর সদর কোম্পানির একটি আভিযানিক দল মঙ্গলবার রাত আনুমানিক দেড়টায় সিদ্ধিরগঞ্জ থানাধীন আটি ওয়াবদা কলোনি এলাকায় অভিযান চালায়।

এ সময় পরিত্যক্ত মনোয়ারা জুট মিলের প্রবেশপথ সংলগ্ন ঝোপঝাড়ের মধ্যে স্কচটেপে মোড়ানো সন্দেহজনক একটি বস্তু পড়ে থাকতে দেখা যায়।

পরবর্তীতে স্কচটেপ খুলে দেখা যায়, সেখানে একটি ৭ দশমিক ৬২ সেমি অটোমেটিক চায়না পিস্তল এবং ১২ বোর শটগানের এক রাউন্ড কার্তুজ রয়েছে।

ধারণা করা হচ্ছে, এগুলো জুলাই গণঅভ্যুত্থানের সময় থানার লুট হওয়া অস্ত্র ও গুলি। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১১ জানায়, অবৈধ অস্ত্র ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

চাঁপাইনবাবগঞ্জে ভুটভুটির -মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুব...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ভুটভু...

image

সোনারগাঁয়ে ঈদগাঁয়ের জায়গা দখলের প্রতিবাদে ১২ গ্রামের মানব...

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরব...

image

মা‌নিকগ‌ঞ্জে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায়...

image

কক্সবাজারে আবাসিক হেটেল থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উ...

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার শহরের বাস টার্মিনাল এলাকার &q...

image

গোপালপুরে কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে সিপিবির মা...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: গ্রেফতারকৃত টাঙ্গাইলের ক...

  • company_logo