• সমগ্র বাংলা

নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধি : "সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ"এই স্লোগানকে সামনে রেখে নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। জেলা লিগ্যাল এইড কমিটি মঙ্গলবার (২৮ এপ্রিল)  র‌্যালি, উদ্বোধন ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করে ।

সকালে নড়াইল জেলা জজ আদালত চত্বরে রঙিন বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দিবসের কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়। এ সময় জেলা বিচার বিভাগ, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ আইনজীবী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নড়াইলের মাননীয় জেলা ও দায়রা জজ (ভারপ্রাপ্ত) এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ফারজানা আক্তার।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, "অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করতে সরকার বিনামূল্যে আইনি সেবা প্রদান করছে। সাধারণ মানুষকে এখন আর অর্থের অভাবে বিচারহীন থাকতে হবে না। সরকারি এই মহতী উদ্যোগের সুফল যেন প্রতিটি ঘরে পৌঁছায়, সেজন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে।"

অনুষ্ঠানে বক্তারা লিগ্যাল এইড বা সরকারি আইনি সহায়তার গুরুত্ব তুলে ধরে বলেন, মামলা জট কমাতে এবং দ্রুত বিরোধ নিষ্পত্তিতে বিকল্প বিরোধ নিষ্পত্তি (ADR) অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করছে। সাধারণ মানুষকে আইনি পরামর্শ ও সহায়তা নিতে জেলা লিগ্যাল এইড অফিসে সরাসরি যোগাযোগের আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,জেলা জজ আবু ইব্রাহিম,শেখ হামিদুল ইসলাম,মো: হুমায়ুন কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস. সিভিল সার্জন ডা: আব্দুর রশিদ.অতিরিক্ত পুলিশ সুপার নুরই আলম সিদ্দিকী, জেলা আইনজীবী সমিতির সভাপতি,সাধারণ সম্পাদক, পিপি, জিপি এবং জেলা লিগ্যাল এইড কমিটির সদস্যসহ সংশ্লিষ্ট দপ্তরের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করে জেলা লিগ্যাল এইড কমিটি, নড়াইল। সভায় উপস্থিত সকলে লিগ্যাল এইড কার্যক্রমকে আরও জনবান্ধব ও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন।

মন্তব্য (০)





image

কালীগঞ্জে বিনামূল্যে ১,৯০০ কৃষকের হাতে কৃষি প্রণোদনার বীজ...

গাজীপুর প্রতিনিধি : কৃষি উৎপাদন বৃদ্ধি, আবাদ সম্প্রসারণ এবং ক্ষুদ্র ও প্...

image

বিপদসীমার ওপরে দুধকুমার নদের পানি, আরও ১৬ নদ-নদীর পানি বা...

নিউজ ডেস্ক : ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং টানা ভা...

image

দেশে ফের ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

নিউজ ডেস্কঃ কক্সবাজারসহ দেশের কয়েকটি অঞ্চলে মৃদু ভূমিকম্প অন...

image

যশোরের শার্শায় নতুন ওসি শামিনুল হক’র যোগদান

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা থানায় নবাগত অফিসার ইনচার্জ ...

image

পাবনায় বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ ও কৃষকলীগ নেতা গ্...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে বিস্ফোরক আইনে দায়ের করা মাম...

  • company_logo