• লিড নিউজ
  • সমগ্র বাংলা

মৌসুমের প্রথম ভারি বৃষ্টিতে চট্টগ্রামে বুক সমান পানি

  • Lead News
  • সমগ্র বাংলা

ফাইল ছবি

নিউজ ডেস্ক : মৌসুমের প্রথম ভারি বৃষ্টিতে তলিয়ে গেছে চট্টগ্রাম মহানগরীর অধিকাংশ নিচু এলাকা। নগরীর সড়ক-মহাসড়ক অলিগলিতে সৃষ্টি হয়েছে ভয়াবহ জলাবদ্ধতা। কোথাও কোমর পানি, কোথাও হাঁটু পানি, আবার কোথাও বুক সমান পানি জমে গেছে। 

মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ঝুম বৃষ্টিতে জলমগ্ন নগরীতে নেমে আসে দুর্ভোগ। 

এদিকে জলাবদ্ধ নগরীতে বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে পানি নিষ্কাশন ব্যবস্থা তদারকি করতে দেখা গেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনকে।

সরেজমিন নগরের জিইসি মোড়, কাতালগঞ্জ, প্রবর্তক মোড়, মুরাদপুর ও কাতালগঞ্জসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, কোথাও কোমর সমান, কোথাও বুক সমান পানি সড়কের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। স্কুল-কলেজ খোলা থাকায় শিক্ষার্থীরা দুর্ভোগে পড়েছেন। অনেকে বিভিন্ন এলাকায় ঘণ্টার পর ঘণ্টা আটকা পড়েছেন। 

জিন্নাহ চৌধুরী নামে এক সাহিত্যিক তার ফেসবুকে লেখেন, জলাবদ্ধতার কারণে ৩ ঘণ্টা ধরে আটকে আছেন আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায়।

মেহেদীবাগের গ্লোবাল ইসলামী ব্যাংকের ম্যানেজার মোবারক আলী যুগান্তরকে বলেন, মেহেদীবাগের সড়কে সাধারণত পানি উঠে না। কিন্তু মঙ্গলবারের বৃষ্টিতে সেই সড়কও তলিয়ে গেছে। 

জহুর হকার্স মার্কেটেও পানির তোড়ে ভেসে গেছে দোকানের মালামাল। হালিশহরের বিভিন্ন সড়কের ওপর যেন বইছে নদী। পথচারীদের পানি মাড়িয়ে চলাচল করতে দেখা গেছে।

স্থানীয়রা জানান, খাল-নালা ভরাট, অপর্যাপ্ত পানি নিষ্কাশন ব্যবস্থা এবং ময়লা-আবর্জনায় ড্রেন আটকে থাকায় জলাবদ্ধতা প্রকট আকার ধারণ করেছে। পানির স্রোতের সঙ্গে পলিথিনসহ নানা বর্জ্য ভেসে যেতে দেখা গেছে। বৃষ্টির কারণে রাস্তায় গণপরিবহণ কিছুটা কম। ফলে স্বল্প দূরত্বে যেতেও রিকশায় বেশি ভাড়া দিতে হচ্ছে। বৃষ্টির পানিতে রাস্তা-ফুটপাত নালা একাকার হয়ে গেছে।

পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা মাহমুদুল আলম জানান, ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আগামী ৯৬ ঘণ্টা ভারি বৃষ্টিপাতের শঙ্কা রয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

মন্তব্য (০)





image

চাঁপাইনবাবগঞ্জে ভুটভুটির -মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুব...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ভুটভু...

image

সোনারগাঁয়ে ঈদগাঁয়ের জায়গা দখলের প্রতিবাদে ১২ গ্রামের মানব...

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরব...

image

মা‌নিকগ‌ঞ্জে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায়...

image

কক্সবাজারে আবাসিক হেটেল থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উ...

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার শহরের বাস টার্মিনাল এলাকার &q...

image

গোপালপুরে কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে সিপিবির মা...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: গ্রেফতারকৃত টাঙ্গাইলের ক...

  • company_logo