• সমগ্র বাংলা

ফরিদপুরে দুই শিক্ষা কর্মকর্তা বদলি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষার ১৫৪ জন পরীক্ষার্থীর ওএমআর (অপটিক্যাল মার্ক রিকগনিশন) শিট হারিয়ে যাওয়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। দায়িত্বে অবহেলার অভিযোগে উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের দুই কর্মকর্তাকে শাস্তিমূলক বদলি করা হয়েছে। একইসঙ্গে পুরো বিষয়টি খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে।

 সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৫ থেকে ১৮ এপ্রিল দেশব্যাপী অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষার শেষ দিনে ফরিদপুর সদরের ভাটিলক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। ওই দিন ‘বাংলাদেশ ও বিশ্ব পরিচয়’ বিষয়ের পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে কেন্দ্র থেকে ওএমআর শিটগুলো সংগ্রহ ও সংরক্ষণের সময় ১৫৪টি শিট নিখোঁজ হয়।

 এই ঘটনায় সদর উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোশাররফ এবং সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা অজয় কুমার দাসকে ফরিদপুর জেলার বাইরে (টাঙ্গাইল ও অন্য জেলায়) তাৎক্ষণিক বদলি করা হয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন জানান, ওএমআর শিট হারানোর ঘটনায় সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে লিখিতভাবে বিষয়টি জানানোর পর অভিযুক্তদের বিরুদ্ধে প্রাথমিক এই প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়।

 এত বিপুল সংখ্যক পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে যাওয়ায় ফলাফল নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও শিক্ষা বিভাগ থেকে আশ্বস্ত করা হয়েছে।

 সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোশাররফ দাবি করেন, ওএমআর শিট হারিয়ে গেলেও পরীক্ষার্থীদের মূল্যায়নে কোনো সমস্যা হবে না। কারণ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ইনফরমেশন ম্যানেজমেন্ট ডিভিশন (আইএমডি) ইতোমধ্যে ডিজিটাল পদ্ধতিতে প্রয়োজনীয় তথ্য পুনরুদ্ধার (রিকভার) করতে সক্ষম হয়েছে।

 জেলা শিক্ষা অফিস জানিয়েছে, বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে। তদন্ত প্রতিবেদনে দায়ীদের চূড়ান্ত গাফিলতি প্রমাণিত হলে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় মামলার পাশাপাশি আরও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।

মন্তব্য (০)





image

চাঁপাইনবাবগঞ্জে ভুটভুটির -মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুব...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ভুটভু...

image

সোনারগাঁয়ে ঈদগাঁয়ের জায়গা দখলের প্রতিবাদে ১২ গ্রামের মানব...

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরব...

image

মা‌নিকগ‌ঞ্জে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায়...

image

কক্সবাজারে আবাসিক হেটেল থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উ...

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার শহরের বাস টার্মিনাল এলাকার &q...

image

গোপালপুরে কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে সিপিবির মা...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: গ্রেফতারকৃত টাঙ্গাইলের ক...

  • company_logo