ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে জেন্ডার রেস্পন্সিভ ডিসাস্টার রিস্ক রিডাকশন ইন বাংলাদেশ এর প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে এসোসিয়েশন ফর অল্টারনেটিভ ডেভেলপমেন্ট (এএফএডি) এর আয়োজনে ও ইউএন ওমেন এর সহযোগিতায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা হয়।
প্রকল্প অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এসএম মেহেদী হাসান। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. রেবা বেগম, হাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সামছুল হক, বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের সচিব আব্দুল কুদ্দুছ, এসোসিয়েশন ফর অল্টারনেটিভ ডেভেলপমেন্ট (এএফএডি) জেন্ডার ফোকাল (ম্যানেজার ট্র্রেনিং) সাবিনা ইয়াসমীন, মনিটরিং এ্যান্ড ইভালুয়েশন অফিসার অমর দাস, এ্যাডভোকেসি অফিসার আঃ রাজ্জাক, প্রোগ্রাম ফোকাল রোজিনা আক্তার প্রমুখ।
উল্লেখ্য, জেন্ডার রেস্পন্সিভ ডিসাস্টার রিস্ক রিডাকশন ইন বাংলাদেশ এর প্রকল্পটি উপজেলার হাতিয়া ও বুড়াবুড়ি ইউনিয়নে ১ বছর নারীদের নিয়ে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করবেন।
জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলায় ডিলার...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের বিচারিক আদালতে ঘু...
মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জ জেলার পর্যটনশিল্পের বিকাশ, পর...

মন্তব্য (০)