• সমগ্র বাংলা

লালমনিরহাটে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি: "উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি" এই শ্লোগানে লালমনিরহাটে শুরু হয়েছে ৩দিন ব্যাপি ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ। জেলা প্রশাসন লালমনিরহাটের আয়োজনে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আজ সোমবার এ অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহা:রাশেদুল হক প্রধান।
এতে বিশেষ অতিথি ছিলেন,পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান,জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক,জেলা শিক্ষা অফিসার রুখসানা পারভীন।
এতে প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ রকিবুল হাসান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রাসেল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ বিজ্ঞান সপ্তাহে জেলার ৫টি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০টি দল প্লাস্টিক থেকে বিদ্যুৎ উৎপাদন,বন্যা নিয়ন্ত্রণ পদ্ধতি,পায়ের চাপে বিদ্যুৎ উৎপাদন ও স্মার্ট স্টিকার, প্রযুক্তি নির্ভর কৃষি ও কাকতাড়ুয়া পদ্ধতি, লেজার সিকিউরিটি সিস্টেম, স্বনির্ভরশীল এলাকা, সভ্য নগরী, ব্লাইন্ড গাইড,সৌর বিদ্যুতের মাধ্যমে ক্ষতিকর পোকামাকড় দমন সহ বিভিন্ন রকম আধুনিক উদ্ভাবনী প্রযুক্তি প্রকল্প প্রদর্শন করে।

মন্তব্য (০)





image

চাঁপাইনবাবগঞ্জে ভুটভুটির -মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুব...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ভুটভু...

image

সোনারগাঁয়ে ঈদগাঁয়ের জায়গা দখলের প্রতিবাদে ১২ গ্রামের মানব...

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরব...

image

মা‌নিকগ‌ঞ্জে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায়...

image

কক্সবাজারে আবাসিক হেটেল থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উ...

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার শহরের বাস টার্মিনাল এলাকার &q...

image

গোপালপুরে কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে সিপিবির মা...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: গ্রেফতারকৃত টাঙ্গাইলের ক...

  • company_logo