• সমগ্র বাংলা

ফরিদপুরের চরভদ্রাসনে মামলার সাক্ষীকে কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন, ভাইও জখম

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের চরভদ্রাসনে পূর্ব শত্রুতা ও মামলায় সাক্ষ্য দেওয়াকে কেন্দ্র করে হায়দার মুন্সি (৩৬) নামে এক যুবককে নৃশংসভাবে কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন করে দিয়েছে প্রতিপক্ষ। এ সময় ভাইকে বাঁচাতে গিয়ে গুরুতর জখম হয়েছেন ছোট ভাই সুজন মুন্সি (২৬)।

শনিবার (২৫ এপ্রিল) রাতে উপজেলা সদরের ফাযিলখাঁর ডাঙ্গী গ্রামে এই বর্বরোচিত হামলার ঘটনা ঘটে। আহতরা ওই গ্রামের মৃত ধলা মুন্সির ছেলে। উন্নত চিকিৎসার জন্য আশঙ্কাজনক অবস্থায় হায়দার মুন্সিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতদের পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, একই গ্রামের কালাম মণ্ডলের সঙ্গে হায়দার মুন্সির দীর্ঘদিনের বিরোধ ছিল। প্রায় তিন বছর আগে রিপন খাঁ ও কালাম মণ্ডলের মধ্যে সংঘটিত একটি মারামারির ঘটনায় হায়দার মুন্সি আদালতে সত্য সাক্ষ্য দেন। কালামের বিপক্ষে সাক্ষ্য দেওয়ায় তখন থেকেই তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছিল।

শনিবার রাতে হায়দার মুন্সিকে একা পেয়ে কালাম মণ্ডলের নেতৃত্বে ৫-৬ জন সশস্ত্র দুর্বৃত্ত ধারালো রামদা ও চাপাতি নিয়ে তার ওপর ঝাঁপিয়ে পড়ে। তারা হায়দারকে কুপিয়ে হাত ও পা বিচ্ছিন্ন করে ফেলে রেখে যায়। এ সময় ছোট ভাই সুজন মুন্সি তাকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও কুপিয়ে রক্তাক্ত করা হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. রশিদ জানান, হায়দার মুন্সির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তার শরীর থেকে একটি হাত ও একটি পা প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে দ্রুত ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

হামলার খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে চরভদ্রাসন থানা পুলিশ। 

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, "পূর্ব শত্রুতার জের ধরেই এই নৃশংস হামলার ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই অভিযুক্তদের ধরতে পুলিশের একাধিক টিম অভিযানে নেমেছে। অপরাধীদের গ্রেপ্তারে কোনো ছাড় দেওয়া হবে না।"

মন্তব্য (০)





image

চাঁপাইনবাবগঞ্জে ভুটভুটির -মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুব...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ভুটভু...

image

সোনারগাঁয়ে ঈদগাঁয়ের জায়গা দখলের প্রতিবাদে ১২ গ্রামের মানব...

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরব...

image

মা‌নিকগ‌ঞ্জে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায়...

image

কক্সবাজারে আবাসিক হেটেল থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উ...

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার শহরের বাস টার্মিনাল এলাকার &q...

image

গোপালপুরে কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে সিপিবির মা...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: গ্রেফতারকৃত টাঙ্গাইলের ক...

  • company_logo