• সমগ্র বাংলা

পাবনায় ৫টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও ৪০ রাউন্ড গুলি উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : সেলাই মেশিন ও এয়ারগান মেরামতের জন্য নিয়েছিল ট্রেড লাইসেন্স কিন্তু সেই লাইসেন্সের পুঁজি করে তৈরি করতো বিভিন্ন আগ্নেয়াস্ত্র। গড়ে তুলেছিল অবৈধ অস্ত্র তৈরির কারখানা ও ব্যবসা। এমন কারখানায় অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে পাবনা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় ৫টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও ৪০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

রবিবার (২৬ এপ্রিল) দুপুরে পাবনা পুলিশ সুপার কার্যালয়ের সামনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পাবনা পুলিশ সুপার আনোয়ার জাহিদ। এর আগে শনিবার দিবাগত রাতে পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের কুমিল্লী গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের কুমিল্লী গ্রামের আফতাব উদ্দিনের ছেলে আফজাল হোসেন (৬০) এবং পাবনা পৌর এলাকার শালগাড়িয়া এলাকার শেখ সাইফুল ইসলাম ছেলে শেখ মফিজুল ইসলাম (৪০)।

পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লী গ্রামের আফজালের বাড়িতে অভিযান চালিয়ে আফজালসহ দুইজনকে আটক করা হয়। এসময় বসতবাড়ি তল্লাশি করে ১টি দুইনলা বন্দুক, ২টি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে আফজালের স্বীকারোক্তি অনুযায়ী শহরের রূপকথা রোডস্থ বোরহান মার্কেটে তার দোকানে তল্লাশি চালিয়ে অস্ত্র ও গুলিসহ আগ্নেয়াস্ত্র তৈরি ও মেরামতের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, জিজ্ঞাসাবাদে আসামিরা উদ্ধারকৃত অস্ত্র ও যন্ত্রাংশের বৈধ কোনো কাগজপত্র প্রদর্শন করতে পারেননি। তাদের প্রদর্শিত ট্রেড লাইসেন্সে সেলাই মেশিন ও এয়ারগান মেরামতের কথা উল্লেখ থাকলেও বাস্তবে অবৈধ আগ্নেয়াস্ত্র মেরামত, বেচাকেনা এবং যন্ত্রাংশ প্রস্তুতের সাথে জড়িত থাকার তথ্য পাওয়া যায়। আফজাল দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে আগ্নেয়াস্ত্র সংরক্ষণ, মেরামত ও সরবরাহের সাথে জড়িত ছিল বলে প্রাথমিকভাবে প্রমাণ পাওয়া গেছে। এ কার্যক্রমে অন্য কেউ জড়িত আছে কিনা তা উদ্ঘাটনে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

সংবাদ সম্মেলনে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম, ডিএসবির ওসি আনোয়ার হোসেন, ডিবি পুলিশের এসআই বেনু রায় সহ ডিবি পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

কালীগঞ্জে বিনামূল্যে ১,৯০০ কৃষকের হাতে কৃষি প্রণোদনার বীজ...

গাজীপুর প্রতিনিধি : কৃষি উৎপাদন বৃদ্ধি, আবাদ সম্প্রসারণ এবং ক্ষুদ্র ও প্...

image

বিপদসীমার ওপরে দুধকুমার নদের পানি, আরও ১৬ নদ-নদীর পানি বা...

নিউজ ডেস্ক : ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং টানা ভা...

image

দেশে ফের ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

নিউজ ডেস্কঃ কক্সবাজারসহ দেশের কয়েকটি অঞ্চলে মৃদু ভূমিকম্প অন...

image

যশোরের শার্শায় নতুন ওসি শামিনুল হক’র যোগদান

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা থানায় নবাগত অফিসার ইনচার্জ ...

image

পাবনায় বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ ও কৃষকলীগ নেতা গ্...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে বিস্ফোরক আইনে দায়ের করা মাম...

  • company_logo