ছবিঃ সিএনআই
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়া ১৯৮৯ সালের ২৬ এপ্রিল সংঘটিত প্রলয়ঙ্কারী টর্নেডোর স্মৃতি স্মরণে এবং সেই ভয়াবহ দুর্যোগে নিহত ও আহতদের স্মরণে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ এপ্রিল) বাদ আসর হরগজ শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে সার্জেন্ট (অব:) আক্কাস আলীর সভাপতিত্বে মনোয়ার হোসেনের সঞ্চালনায় এই কর্মসূচি পালন করা হয়।
শিক্ষক কল্যাণ পরিষদ হরগজ এবং হরগজ প্রতিদিন ব্লাড ডোনার এন্ড ওয়েলফেয়ার সোসাইটি র যৌথ উদ্যোগে এই দোয়ার আয়োজন করা হয়।
এই সময় ঘূর্ণিঝড়ের স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন, আলাল মাস্টার, মোহাম্মদ আবু হানিফ, বিপ্লব মাস্টার, আলী হোসেন মেম্বার, প্রকৌশলী মোঃ লুৎফর রহমান, মো.আলী আশরাফসহ প্রমুখ।
মাহফিলে ১৯৮৯ সালের সেই ভয়াবহ দুর্যোগের কথা স্মরণ করে নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের পরিবারের জন্য দোয়া করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, হরগজ শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী, এলাকাবাসী এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা আমিনুল ইসলাম।
উল্লেখ্য, ১৯৮৯ সালের ২৬ এপ্রিল বুধবার তখন ছিল রমজান মাস। রোজাদার মুসলমানরা সারা দিন রোজা থাকার পর সন্ধ্যার আগে ইফতারের প্রস্তুতি নিচ্ছিল। ঠিক এমন সময়ই আকাশটা কালো মেঘের ছায়ায় আস্তে আস্তে অন্ধকার হয়ে আসছিল। মাগরিব ওয়াক্তের (সন্ধ্যার) পূর্ব মুহূর্তে আকস্মিক ভাবে ঘূর্ণিবায়ুর উৎপত্তি হয়ে ধ্বংসাত্মক এক ভয়াবহ ঘূর্ণিঝড়ের আকার ধারণ করে সাটুরিয়া উপজেলার ওপর আঘাত হানে। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৮০ থেকে ৩৫০ কিলোমিটার । এ উপজেলার ২০ টির মতো গ্রামের সবকিছুই লণ্ড ভণ্ড হয়ে যায়।
আর এতে প্রাণ হারায় প্রায় ১,৩০০ মানুষ এবং অঙ্গ হানী হয় প্রায় ২ হাজার লোক। প্রায় ১২ হাজার লোক আহত হয় এবং প্রায় এক লাখ লোক গৃহহীন হয়।
অল্প সময়ের মধ্যে ঘূর্ণিঝড়ের এ ধরণের ভয়াবহ ধ্বংস লীলার কারনে ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড় গুলোর মধ্যে সাটুরিয়ার ঘূর্ণিঝড়কে বিবেচনা করা হয়ে থাকে। ১৯৮৯ সালের এই ভয়াবহ ঘূর্ণিঝড়কে আন্তর্জাতিক আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) ভয়াবহতম ঘূর্ণিঝড় হিসেবে নথিভুক্ত করেছে।
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের চরভদ্রাসনে পূর্ব শত্রুতা ও মাম...
পাবনা প্রতিনিধি : সেলাই মেশিন ও এয়ারগান মেরামতের জন্য নিয়েছ...
বগুড়া প্রতিনিধি : বগুড়ার দুপচাঁচিয়ায় পুকুরে ডুবে আব্দুর রউফ (৭) নামে এক শিশুর মৃত্যু হয়ে...
বগুড়া প্রতিনিধি : বগুড়ার সোনাতলায় চলমান এসএসসি পরীক্ষার...
পাবনা প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিরুদ্ধ...

মন্তব্য (০)