• সমগ্র বাংলা

জামালপুরে বজ্রপাতে গৃহবধূসহ নিহত দুই, আহত-৪

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

জামালপুর প্রতিনিধি : জামালপুরে বজ্রপাতে এক গৃহবধূসহ দুইজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও চারজন। 

রবিবার (২৬ এপ্রিল) বিকালে সদর ও মেলান্দহ পৃথক দুই উপজেলায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন মেলান্দহ উপজেলার গৃহবধূ মর্জিনা বেগম (২২)। তিনি মেলান্দহ উপজেলার হাজরাবাড়ী পৌরসভার কড়ইচড়া গ্রামের রাজীবের স্ত্রী। তাঁর তিন বছর বয়সী একটি মেয়ে সন্তান রয়েছে।

এ সময় পাশের বাড়ির শেফালী (২৮) নামে আরও এক নারী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির উঠানে থাকা রান্নাঘরে কাজ করছিলেন মর্জিনা। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তার আঘাতে তিনি গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। একই সময় বৃষ্টির মধ্যে রাস্তা থেকে ছাগল আনতে গিয়ে বজ্রাঘাতে আহত হন পাশের বাড়ির বাসিন্দা হারুনের স্ত্রী শেফালী। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

অপরদিকে, জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের চরযথার্থপুর গ্রামে বজ্রপাতে হাসমত আলী হাসু (৪৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। তিনি ওই গ্রামের হাবিব মন্ডলের ছেলে। এলাকাবাসী জানান, হঠাৎ ঝড় শুরু হলে হাসু মাঠ থেকে গরু নিয়ে আসার সময় বজ্রপাতের শিকার হন।

এ সময় আহত হয়েছেন আরও ৪ জন। আহতরা হলেন- আনোয়ার (৩৪), শাওন (২৫), সেফালী (২৭) ও সুখি (১৪)। তাদের জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে আনোয়ারের অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজনীন আখতার বজ্রপাতে দুজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

মন্তব্য (০)





image

পাবনায় ৫টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও ৪০ রাউন্ড গুলি উদ্ধার

পাবনা প্রতিনিধি : সেলাই মেশিন ও এয়ারগান মেরামতের জন্য নিয়েছ...

image

সাটুরিয়ায় ১৯৮৯ সালের টর্নেডোতে নিহত‌দের স্মরণে দোয়া মাহফি...

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়া ১৯৮৯ সালের ...

image

বগুড়ায় পুকুরে ডুবে ৭বছর বয়সী শিক্ষার্থীর মৃত্যু

বগুড়া প্রতিনিধি :  বগুড়ার দুপচাঁচিয়ায় পুকুরে ডুবে আব্দুর রউফ (৭) নামে এক শিশুর মৃত্যু হয়ে...

image

বগুড়ায় ভুল সেটে এসএসসি পরীক্ষা: শিক্ষার্থীদের বিক্ষোভে কে...

বগুড়া প্রতিনিধি : বগুড়ার সোনাতলায় চলমান এসএসসি পরীক্ষার...

image

পাবনায় ভেজাল দুধ তৈরির বিভিন্ন রকম উপকরণ জব্দ!

পাবনা প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিরুদ্ধ...

  • company_logo