• সমগ্র বাংলা

উখিয়ায় বিজিবি’র অভিযান: ২৮২ টি গোলাবারুদ উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ায় বিশেষ অভিযান চালিয়ে  ৫৬ হাজার ৭ শত টাকা মূল্যের ২৮২ টি গোলাবারুদ ও দেশীয় দা উদ্ধার করেছে বিজিবি।

উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জহিরুল ইসলাম সংবাদ এর সত্যতা নিশ্চিত করেছেন। 

বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়, গত ২৫ এপ্রিল শনিবার রাত সোয়া ১১ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে পালংখালী বিওপি’র একটি বিশেষ টহল দল পালংখালী বিওপি’র সীমান্ত পিলার বিআরএম-১৯ হতে আনুমানিক ০২ কিঃ মিঃ দক্ষিণ দিকে এবং বিওপি হতে আনুমানিক ০১ কিঃ মিঃ পূর্ব দিকে বাংলাদেশের অভ্যন্তরে বাহারপাড়া নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। বিজিবি-র উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা দা ও ২৮২ টি গোলাবারুদ ফেলে পালিয়ে যায়। পরে, বিজিবি সদস্যরা ঘটনাস্থলে ব্যাপক তল্লাশি চালিয়ে দা ও গোলাবারুদ উদ্ধার করতে সক্ষম হয়। বিজিবি সদস্যরা দুষ্কৃতকারীদের ধরতে আপ্রাণ চেষ্টা করেও ব্যর্থ হয়। উদ্ধারকৃত দেশীয় অস্ত্র ও গোলাবারুদের আনুমানিক মূল্য ৫৬ হাজার সাতশত টাকা।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক  বলেন, “পালিয়ে যাওয়া সন্ত্রাসীদের শনাক্ত করে তাকে গ্রেফতার করার জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। 

তিনি আরও জানান, “বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সব সময় কঠোর অবস্থান নিয়ে কাজ করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

মন্তব্য (০)





image

চাঁপাইনবাবগঞ্জে ভুটভুটির -মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুব...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ভুটভু...

image

সোনারগাঁয়ে ঈদগাঁয়ের জায়গা দখলের প্রতিবাদে ১২ গ্রামের মানব...

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরব...

image

মা‌নিকগ‌ঞ্জে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায়...

image

কক্সবাজারে আবাসিক হেটেল থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উ...

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার শহরের বাস টার্মিনাল এলাকার &q...

image

গোপালপুরে কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে সিপিবির মা...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: গ্রেফতারকৃত টাঙ্গাইলের ক...

  • company_logo