• সমগ্র বাংলা

‎লালমনিরহাট সীমান্তে বিজিবি’র উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

‎​লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট সীমান্ত এলাকার  শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (১৫ বিজিবি)। বর্ডার গার্ড বাংলাদেশের নিয়মিত জনকল্যাণমূলক কাজের অংশ হিসেবে এই সহায়তা প্রদান করা হয়।

‎​রোববার (২৬ এপ্রিল) সকালে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর উদ্যোগে মোগলহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০০ জন শিক্ষার্থীর হাতে খাতা, কলম ও পেন্সিলসহ বিভিন্ন প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।

‎​শিক্ষা সামগ্রী বিতরণকালে ১৫ বিজিবি’র কমান্ডিং অফিসার লেফট্যানেন্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিজিবি সব সময় সামাজিক ও মানবিক কাজে অঙ্গীকারবদ্ধ। সীমান্ত এলাকার পিছিয়ে পড়া শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

‎​তিনি আরও জানান, সীমান্ত এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এবং শিক্ষার প্রসারে বিজিবি’র এ ধরনের জনকল্যাণমূলক ও সহযোগিতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

‎​উপকরণ হাতে পেয়ে শিক্ষার্থী ও অভিভাবকরা বিজিবি’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয় সুধীজন মনে করছেন, বিজিবি’র এ ধরণের উদ্যোগ সীমান্ত এলাকার শিশুদের ঝরে পড়া রোধ করতে এবং শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে কার্যকর ভূমিকা রাখবে।

‎​অনুষ্ঠানে বিজিবি’র অন্যান্য কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

চাঁপাইনবাবগঞ্জে ভুটভুটির -মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুব...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ভুটভু...

image

সোনারগাঁয়ে ঈদগাঁয়ের জায়গা দখলের প্রতিবাদে ১২ গ্রামের মানব...

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরব...

image

মা‌নিকগ‌ঞ্জে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায়...

image

কক্সবাজারে আবাসিক হেটেল থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উ...

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার শহরের বাস টার্মিনাল এলাকার &q...

image

গোপালপুরে কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে সিপিবির মা...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: গ্রেফতারকৃত টাঙ্গাইলের ক...

  • company_logo