• সমগ্র বাংলা

ছুটি নিয়ে গায়েব চিকিৎসক, সেবায় চরম দুর্ভোগে সাতকানিয়া স্বাস্থ্য কমপ্লেক্স

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটের মধ্যেই এক সহকারী সার্জনের দীর্ঘদিন ধরে অনুপস্থিতি নিয়ে চরম ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। অভিযোগ উঠেছে, এক মাসের ছুটি নিয়ে প্রায় দেড় বছর ধরে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন সহকারী সার্জন ডা. রুবাইতা সানজিন আলম।

স্থানীয় সূত্র ও হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ডা. রুবাইতা সানজিন আলম ২০২৪ সালের ৫ নভেম্বর এক মাসের ছুটি গ্রহণ করেন। তবে নির্ধারিত সময় শেষ হওয়ার পরও তিনি আর কর্মস্থলে যোগদান করেননি। ফলে দীর্ঘ সময় ধরে তার পদটি কার্যত শূন্য থাকায় চিকিৎসা সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

প্রায় সাড়ে ৪ লাখ মানুষের স্বাস্থ্যসেবার একমাত্র ভরসা সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এমন গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানে চিকিৎসকের অনুপস্থিতি জনসাধারণের দুর্ভোগ আরও বাড়িয়ে তুলেছে। রোগীদের অভিযোগ, প্রয়োজনীয় চিকিৎসক না থাকায় অনেক সময় দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়, আবার অনেক ক্ষেত্রে বাধ্য হয়ে বেসরকারি হাসপাতালে যেতে হচ্ছে।

তথ্য অনুসন্ধানে আরও জানা যায়, সংশ্লিষ্ট চিকিৎসককে স্বাস্থ্য কমপ্লেক্সের অধীনে পশ্চিশ ঢেমশা ইউনিয়নে কর্মরত দেখানো হলেও সরেজমিনে খোঁজ নিয়ে সেখানে কোনো ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের অস্তিত্ব পাওয়া যায়নি। বিষয়টি নিয়েও প্রশ্ন উঠেছে স্থানীয়দের মাঝে।

উল্লেখ্য, ডা. রুবাইতা সানজিন আলম ২০২২ সালের ২৮ জুন সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন এবং দীর্ঘদিন ধরে নিয়মিত চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন। তবে হঠাৎ করে এক মাসের ছুটি নিয়ে কর্মস্থল ত্যাগের পর থেকে তিনি আর ফেরত আসেননি।

এ বিষয়ে তার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে, সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. এ.টি.এম. মনজুর মোর্শেদ বিষয়টি নিশ্চিত করে জানান, “তিনি এক মাসের ছুটি নিয়ে গিয়েছিলেন, কিন্তু এখনো কর্মস্থলে ফিরে আসেননি। বিষয়টি আমরা ইতোমধ্যে জেলা সিভিল সার্জনকে লিখিতভাবে জানিয়েছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।”

স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগীরা দ্রুত এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তারা বলছেন, এমন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বে অবহেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং জনগণের স্বাস্থ্যসেবার স্বার্থে দ্রুত সমাধান জরুরি।

চট্টগ্রাম সিভিল সার্জন ডা.মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, বিষয়টি আমাদের নজরে এসেছে এবং সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। তবে তার বেতনও ইতোমধ্যে বন্ধ রাখা হয়েছে।

মন্তব্য (০)





image

চাঁপাইনবাবগঞ্জে ভুটভুটির -মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুব...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ভুটভু...

image

সোনারগাঁয়ে ঈদগাঁয়ের জায়গা দখলের প্রতিবাদে ১২ গ্রামের মানব...

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরব...

image

মা‌নিকগ‌ঞ্জে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায়...

image

কক্সবাজারে আবাসিক হেটেল থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উ...

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার শহরের বাস টার্মিনাল এলাকার &q...

image

গোপালপুরে কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে সিপিবির মা...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: গ্রেফতারকৃত টাঙ্গাইলের ক...

  • company_logo